Wednesday, June 24

Month: February 2025

নতুন দলের নেতৃত্বে নাহিদ-আখতারসহ আলোচনায় যারা

নতুন দলের নেতৃত্বে নাহিদ-আখতারসহ আলোচনায় যারা

রাজনীতি
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এ অবস্থার মধ্যেই রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে গত সেপ্টেম্বরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পরপরই নতুন দল ঘিরে দেশের অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কিভাবে দল গঠন হবে? কারা এই দলের নেতৃত্বে থাকবেন, তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শুরু হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সামনে রেখেই নতুন রাজনৈতিক দল ঘোষণার প্রস্তুতি চলছে। নেতাদের নাম চূড়ান্ত হয়নি। তবে আহ্বায়ক ও সদস্য সচিব ...
স্বর্ণের দাম দেশে ইতিহাস গড়ল

স্বর্ণের দাম দেশে ইতিহাস গড়ল

জাতীয়
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ফেব্রুয়ারির ১০ দিনেই তৃতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানো দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দা...
অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে গ্রেফতার ৭

অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে গ্রেফতার ৭

রাজনীতি
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে পানছড়িতে তিনজন, দীঘিনালায় দুজন, মাটিরাঙায় ও মহালছড়ি থেকে একজন করে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল। অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন, পানছড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য মো.বেলাল হোসেন, উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মো.আক্তার হোসেন, একই ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশ্রাফুল ইসলাম, মাটিরাঙা উপজেরার বরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদ, হালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন কৃষকলীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, দীঘিনালার মেরুং ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.সুমন গাজী ও ছাত্রলীগকর্মী আস...
এবার বেরিয়ে আসছে এসপি মান্নানের থলের বিড়াল

এবার বেরিয়ে আসছে এসপি মান্নানের থলের বিড়াল

জাতীয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান। গ্রেফতারের পর তার নানা অপকীর্তি একের পর এক বেরিয়ে আসছে। সে পতিত আওয়ামী লীগ সরকারের জন্য অন্ধভাবে কাজ করে গেছেন। বিনিময়ে নিয়েছেন দামি পোস্টিংসহ নানা সুযোগ-সুবিধা। বদলি বাণিজ্য, জমিদখলসহ ক্ষমতার অপব্যবহার করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। তার সম্পর্কে জানা গেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। এসপি আব্দুল মান্নান ওসি পোস্টিংয়ে নিতেন ২০-৩০ লাখ টাকা। পুলিশ ফাঁড়িতে ইনচার্জ বদলিতে নিতেন ১০ লাখ টাকা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগকে নিজ কার্যালয়ে অস্ত্র রাখার সুযোগ দেন তিনি। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন ৬ জন। ৫ আগস্ট সরকার পতনের পর গোপনে সিলেট ছাড়েন এ...