Wednesday, June 24

Month: February 2025

শেখ হেলালের ব্যক্তিগত সহকারী বিমানবন্দরে গ্রেফতার

শেখ হেলালের ব্যক্তিগত সহকারী বিমানবন্দরে গ্রেফতার

জাতীয়
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাকে। বিমানের টিকিট চেকিংয়ের সময় গ্রেফতার হন মুরাদ। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা বাহিনী। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতো। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ। ...
ডিসেম্বরেই নির্বাচনের আভাস, কী হতে যাচ্ছে এখন

ডিসেম্বরেই নির্বাচনের আভাস, কী হতে যাচ্ছে এখন

জাতীয়
অন্তর্বর্তী সরকার শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটো টাইমলাইনের কথা বললেও এখন ডিসেম্বরের দিকেই নির্বাচনের আভাস মিলছে। বিএনপি নেতাদের সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকে ডিসেম্বরেই নির্বাচনের বিষয়ে একমত হওয়ার কথা বলা হয়েছে। এর পরপরই নির্বাচন সামনে রেখে কী কী পদক্ষেপ নেয়া হচ্ছে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যা নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। প্রধান ‍উপদেষ্টার সঙ্গে সবশেষ বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা তাদের আশ্বস্ত করেছেন। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব ওই দিনই তার ব্রিফিংয়ে বলেছেন ‘বিএনপির পক্ষে বলা হয়েছে যেন তাড়াতাড়ি নির্বাচন হয়। ঐকমত্য কমিশনের কাজই হবে এটা নিয়ে কাজ করা।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, তাদের কাছে আলোচনার ...
ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

খেলা
সতীর্থকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ায় পাঁচ বছরের জন্য নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করেছে আইসিসি। বাংলাদেশের ক্রিকেটারদের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলদের মতো ক্রিকেটাররাও ফিক্সিং সংক্রান্ত অপরাধের দায়ে নিষিদ্ধ হয়েছেন। মোহাম্মদ আশরাফুল ২০১৩ সালে দেশের ক্রিকেটে সে সময়ের জ্বলজ্বলে নাম মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ পাতানোর সে অভিযোগ পরে স্বীকার করে নিয়ে জাতির কাছে ক্ষমা চান তিনি। তাতে অবশ্য পার পাননি। তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৮ সালে ক্রিকেটে নিজের হারানো সাম্রাজ্য আর ফিরে পাননি আশরাফুল। এখন ক্রিকেট খেলা ছেড়ে বরং বিশ্লেষক এবং কোচ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তিনি। সাকিব আল হাসান তর্কসাপেক্ষে দেশ...
মব প্রতিরোধ গুরুত্বপূর্ণ, পেছনের কারণ নির্মূল করা আরো গুরুত্বপূর্ণ

মব প্রতিরোধ গুরুত্বপূর্ণ, পেছনের কারণ নির্মূল করা আরো গুরুত্বপূর্ণ

Uncategorized
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কার্যকর রাষ্ট্রে কোন ক্ষেত্রেই ‘মব’ সংস্কৃতি গ্রহণযোগ্য না। সেই নীতিতে গতকাল বইমেলায় যা হয়েছে তাও সমর্থনযোগ্য না। একই সাথে এই প্রশ্নও করা জরুরী যে, তসলিমার মতো একজন যার দেশদ্রোহিতা ও সমাজবিরুদ্ধতা বারংবার প্রমাণিত এবং যে পতিত ফ্যাসিবাদের পক্ষের নির্লজ্জ যোদ্ধার ভূমিকা পালন করেছে তার বই কি করে বই মেলায় প্রকাশিত হতে পারে? Advertisement আজ মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, কোন সাহসে একটা প্রকাশনী তসলিমার মতো ব্যক্তির বই ছাপাতে পারে সেই প্রশ্ন করাও জরুরী। তিনি বলেন, গতকাল যা হয়েছে তা প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার ধরণ নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এমন উস্কানিমূলক ক্রিয়া তৈরি হলো কেন? এই প্রশ্নের সমাধান না করে ‘তৌহিদ...
জমিকাণ্ডের সমাধানে যা জানালেন পপি ও তার মা

জমিকাণ্ডের সমাধানে যা জানালেন পপি ও তার মা

বিনোদন
ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি পারিবারিক জমি বিরোধের জের ধরে হঠাৎ করে আলোচনায় এসেছেন। পপির বোন ফিরোজা পারভীন পপির বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে এ বিষয়টি প্রকাশ্যে আসে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা পপি কিশোরী বয়স থেকেই কঠোর পরিশ্রম করে ঢাকায় সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন। নবম শ্রেণিতে পড়ার সময় থেকে অভিনয় জীবন শুরু করে তিনি। এরপর অভিনয় জীবনে ২০ বছরেরও বেশি সময় পার করেছেন তিনি। পারিবারিক জমির বিরোধ নিয়ে পপি এবং তার মা ও ভাইবোনেরা পালটাপালটি অভিযোগ করেছেন। পপি জানিয়েছেন, তিনি কখনোই আয়-ব্যয়, ব্যাংক বা বিমার খোঁজ-খবর রাখতেন না। এসব বিষয়ে সব দায়িত্ব ছিল তার মা-বাবার। ঢাকার বাড়িভাড়া থেকে শুরু করে সংসারের অন্যান্য খরচও তারাই সামলাতেন। ব্যাংকে কত টাকা জমা হলো, কোথায় কত খরচ হলো—এসব নিয়ে কখনোই মাথা ঘামাননি পপি। তবে একদিন তিনি...

তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির

রাজনীতি
তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিন-রাত তিস্তার তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এই অবস্থান কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তা নদীবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতিবছর বর্ষায় নদীটির ক্ষতি হয় এক লাখ কোটি টাকার উপর। সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা মনে করেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করে নিচ্ছে। শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়। তবে কর্মসূচি...

বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের

রাজনীতি
বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ট্রান্সন্যাশনাল ইসলাম বিদ্বেষীদের হয়ে সর্বাত্মক ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারকে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটির দাবি, সোমবার অমর একুশে বইমেলায় দুজন ছাত্রকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে মারধর করে উলটা জঙ্গিবাদের অপবাদ ছড়িয়ে মুসলমানদের বিমানবিকীকরণের অপরাধ সংঘটন করা হয়েছে। যার সঙ্গে ট্রান্সন্যাশনাল ইসলাম বিদ্বেষীদের বয়ান ও অপপ্রচারের হুবহু মিল আছে। ফলে বইমেলার ঘটনাকে বাংলাদেশের মুসলমানদের হত্যাযোগ্য করার ষড়যন্ত্র গণ্য করা সময়ের দাবি। মঙ্গলবার জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রজনতা গঠিত প্রথম দল জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব ইহসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, অমর একুশে বইমেলার ১২৮ নম্বর স্টলে সব্যসাচী প্রকাশনী কুখ্যাত ইসলাম বিদ্বেষী ও জুলাই গণহত্যা সমর্থক তসলিমা...
আ. লীগ নয়, জামায়াতের সঙ্গে যুক্ত হিন্দু নেতা পরিমল

আ. লীগ নয়, জামায়াতের সঙ্গে যুক্ত হিন্দু নেতা পরিমল

রাজনীতি
দীর্ঘ প্রায় ১৬ বছর পর গত শনিবার কক্সবাজারে কর্মী সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সম্মেলনে বক্তব্য দেন পরিমল কান্তি শীল নামে একজন। কিন্তু নামের মিলের কারণে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যক্তিকে আওয়ামী লীগের নেতা হিসেবে দাবি করে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে করেছে জামায়াতে ইসলামী পরিমল কান্তি শীল কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি একজন গ্রাম্য চিকিৎসক। আর বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে জামায়াতের সম্মেলনে বক্তব্য দেওয়া ব্যক্তির নাম পরিমল কান্তি দে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মঙ্গলবার শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিমল কান্তি শীল নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি কখনোই আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি সাধারণ একজন গ্রাম্য ডাক্তার। হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোনীত হওয়ার পর থেকে আ...
হামলার রাতে কারিনার ভূমিকা নিয়ে মুখ খুললেন সাইফ

হামলার রাতে কারিনার ভূমিকা নিয়ে মুখ খুললেন সাইফ

রাজনীতি
পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হামলায় আহত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। পরে অস্ত্রোপচার শেষে পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেন অভিনেতা। সেদিনের সেই হামলায় বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় অনেকে যেমন দুঃখ প্রকাশ করেছেন, তেমনি অনেকেই অভিনেতার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। অনেকের মতে, নিশ্চয়ই কারিনা সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। বাড়িতে এত কিছু ঘটল, কিন্তু তিনি কোথায় ছিলেন, তিনি কি আদৌ বাড়িতে ছিলেন?—এমন প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেতা। এ বিষয়টি নিয়ে শুরু থেকেই কোনো কথা বলেননি সাইফ আলি খান। এবার নীরবতা ভাঙলেন তিনি। কারিনা সম্পর্কে সমালোচনার ডালাপালা ছড়িয়ে পড়ায় আর চুপ থাকতে পারলেন না সাইফ। অভিনেতা বলেন, সেদিন কারিনা ডিনার করার জন্য বাইরে গিয়েছিল। পর দিন সকালে কিছু কাজ ছিল বলে...
৬৭ সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ, যোগ দেবেন ৩৮ সিনিয়র নেতা

৬৭ সাংগঠনিক জেলায় বিএনপির সমাবেশ, যোগ দেবেন ৩৮ সিনিয়র নেতা

রাজনীতি
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ১২ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৮ দিনে ৬৪ জেলায় এই কর্মসূচি পালন করবে দলটি। এসব সমাবেশে মূলত প্রধান ফোকাস থাকবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার সেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে দিকনির্দেশনামূলক বার্তাও দেওয়া হবে। প্রথম ধাপে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ হবে। কাল একযোগে নয় জেলায় সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এ কর্মসূচি শুরু হচ্ছে। সমাবেশে যোগ দিতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব পদমর্যাদার সিনিয়র নেতারা তৃণমূলে যাচ্ছেন। কর্মসূচি সফল ক...