Monday, May 11

Month: April 2026

এম জামান- বহুমুখী প্রতিভার এক আলোকিত মানুষ

এম জামান- বহুমুখী প্রতিভার এক আলোকিত মানুষ

বাংলাদেশ, রাজনীতি
নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: ব্যক্তিস্বার্থকে যিনি কখনও বড় করে দেখেন না, সমাজ ও রাস্ট্র এর প্রতি দায়িত্বকে যিনি বড় মনে করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) এর ঢাকা মহানগর দক্ষিণ, খিলগাঁও থানার ১ নং ওয়ার্ড এর সম্মানিত সভাপতি এম জামান। এম জামান রাজনীতির মাঠে একজন পরীক্ষিত সংগ্রামী নেতা। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর এক নির্ভীক সৈনিক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গিকারকে হৃদয়ে ধারণ করে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতির মাঠে তাঁর সরব উপস্থিতি ও আপোষহীন ভূমিকায় থাকার জন্য শেখ হাসিনার দীর্ঘ ১৭ বছর বারবার তাঁকে কারাবরণ করতে হয়েছে। পুলিশি হয়রানির জন্য তিনি ও তাঁর পরিবার চরম মানসিক কষ্টে দিনাতিপাত করেছেন। রাজনীতির বাইরে সমাজে তিনি একজন অপার মহিমায় মহ...
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ হামলা, উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আহত

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ হামলা, উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আহত

এক্সক্লুসিভ, ক্রাইম, বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি, সম্পাদনায়-সাইমুর রহমান: গাজীপুরের টঙ্গী এলাকায় তুচ্ছ একটি বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক কলেজ ছাত্র। আহত গ্যানিমুন হামিদ খান সামির উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, সামিরের নিজ বাড়ির ভেতরে জোরপূর্বক একটি মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে টঙ্গী বাজারের ভুসি ব্যবসায়ী লাল মিয়ার ছেলে মুবিনের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। প্রথমে কথাকাটাকাটির মধ্যে সীমাবদ্ধ থাকলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে মুবিন ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে সামিরের ওপর হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা না গেলেও পরিবার জানিয়েছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় চিক...
কানাডায় ‘বসন্ত উৎসবে’ কণ্ঠশিল্পী সোনিয়া নুসরাতের পরিবেশনা

কানাডায় ‘বসন্ত উৎসবে’ কণ্ঠশিল্পী সোনিয়া নুসরাতের পরিবেশনা

আন্তর্জাতিক, বিনোদন
নিউজ ডেস্ক, সম্পাদনায়-সাইমুর রহমান: আগামী ৪ এপ্রিল ২০২৬, শনিবার কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণিল ‘বসন্ত উৎসব’। এ আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নুসরাত সোনিয়া। উৎসবে শিল্পী সোনিয়া নুসরাত, এ অনুষ্ঠানের অন্যতম প্রধান পারফর্মার। আয়োজকরা জানিয়েছেন, তাঁর সুরেলা কণ্ঠে বাংলা গানের পরিবেশনা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। উৎসবটি মন্ট্রিয়লের কোট-দে-নেইজ এলাকায় অনুষ্ঠিত হবে এবং দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। এতে আবৃত্তি, সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। দেশের প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে আরও অংশ নেবেন বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আয়োজকরা সকলকে পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে বসন্তের এই রঙিন আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।...