Wednesday, June 24

Month: June 2026

মিরপুরে এক টুকরো আর্জেন্টিনা! সাজ্জাদুল মিরাজের বড় পর্দায় ফুটবল উৎসবে মাতল শত শত মানুষ

মিরপুরে এক টুকরো আর্জেন্টিনা! সাজ্জাদুল মিরাজের বড় পর্দায় ফুটবল উৎসবে মাতল শত শত মানুষ

খেলা, বাংলাদেশ, বিনোদন
চলমান বিশ্বমঞ্চের ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই উন্মাদনাকে সাধারণ মানুষ ও যুবসমাজের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানী মিরপুরে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের অন্যতম শীর্ষ নেতা জনাব সাজ্জাদুল মিরাজ। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্যসচিবের নিজস্ব উদ্যোগে মিরপুর-১ নম্বরে তাঁর কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে বিশালাকার ডিজিটাল স্ক্রিন। যেখানে প্রতি রাতে শত শত ফুটবলপ্রেমী মেতে উঠছেন নান্দনিক ফুটবলের জাদুতে। গতকাল রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে মিরপুর-১ এলাকা পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়। সন্ধ্যার পর থেকেই সেখানে জড়ো হতে থাকেন শত শত আর্জেন্টিনা সমর্থক, তরুণ ও সাধারণ দর্শক। খেলা চলাকালীন যুবনেতা সাজ্জাদুল মিরাজ নিজে দর্শকদের মাঝে উপস্থিত থেকে সাধারণ ফুটবলপ্রেমীদের সাথে খেলাটি উ...