সৌরভের টুইট নিয়ে তোলপাড়, অমিত শাহের ফোন
ভারতের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকট্র্যাকার’ বুধবার সন্ধ্যায় এক প্রতিবেদনে লিখেছে, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি।
মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌরভ কি তবে সত্যিই সভাপতির পদ ছাড়লেন?
এদিকে ভারতের অন্য দুই সংবাদমাধ্যম ‘টাইমস নাউ’ ও ‘এএনআই নিউজ’ জানায়, ‘সৌরভ গাঙ্গুলি পদত্যাগ করেননি।’ বিসিসিআই সচিব জয় শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
কিন্তু তাতেও থামেনি গুঞ্জন। এমনকি এই খবর চলে যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে। তিনি ফোন করেন সৌরভকে।
প্রশ্ন উঠতে পারে সৌরভের পদত্যাগের গুঞ্জনটা এতোটা ছড়িয়ে পড়ার কারণ কী? ক্রিকট্র্যাকার এ তথ্য কোথায় পেল?
আসলে ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার ও সংগঠকের এক টুইটার পোস্টকে ঘিরেই এমন চাঞ্চল্য।
সৌরভ সেই পোস্টে লিখেছেন, ‘২০২২ সাল দিয়ে আমার ক্রিকেটে ১৯৯২ সাল থেকে...
