ঈদের আগেই ঘর পাচ্ছেন দেড় লাখ মানুষ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কর্মসূচি বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে আরও ৩২ হাজার ৯০৪টি বাড়ি পাচ্ছেন গৃহহীন ও ভূমিহীন পরিবার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশের চারটি উলজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মানুষের মাঝে উপহারের বাড়িসহ ঘর হস্তান্তর করবেন।
এতে এ পর্যায়ে প্রায় দেড় লাখেরও বেশি মানুষ ঈদের আগে উপহারের ঘরে উঠতে পারবেন। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের ১ লাখ ১৭ হাজার ৩২৯টি বাড়ি দেওয়া হয়েছে। আগের ঘরগুলোর তুলনায় তৃতীয় ধাপের এসব বাড়ির কাঠামোতে বেশ পরিবর্তন আনা হয়েছে। বাড়ানো হয়েছে বাজেট এবং নির্মাণ খরচও। পর্যায়ক্রমে মোট ৯ লাখ গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর এ প্রকল্পের ঘর উপহার দেওয়া হবে।
রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রধানমন্ত...
