Friday, May 22

Tag: ‘এটা রাশিয়ার জন্য বড় আঘাত’

‘এটা রাশিয়ার জন্য বড় আঘাত’

‘এটা রাশিয়ার জন্য বড় আঘাত’

আন্তর্জাতিক
কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়ার ঘটনা রাশিয়ার জন্য একটা ‘বড় আঘাত’ বলে মন্তব্য করেছেন পেন্টাগনের এক জেষ্ঠ্য কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ব্রিফিংয়ে ওই কর্মকর্তা বলেন, এটা প্রতীকীভাবে একটি বড় আঘাত। ইউক্রেনের জন্য এই হামলার একটি গর্বের দিক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পেন্টাগনের ওই কর্মকর্তা বলেন, ডুবে যাওয়ার আগে ইউক্রেনের দুইটি জাহাজ বিধ্বংসী মিসাইল নেপচুন ওই রুশ যুদ্ধজাহাজে আঘাত হানে। তিনি আরও বলেন, ওই হামলায় হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে ‘সেই সংখ্যা নির্ধারণ করা কঠিন’ বলেও জানান তিনি। এছাড়া ওই জাহাজের বেঁচে যাওয়া ক্রুদের সেখানে থাকা আরেকটি রুশ জাহাজে সরিয়ে নেওয়ার বিষয়টিও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেছে বলেও জানিয়েছেন তিনি। সোভিয়েত যুগের ওই রুশ যুদ্ধজাহাজ...