এবার ট্রেনের টিটিইকে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি!
রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয়কাণ্ডের পর এবার রেলওয়ের পাকশী বিভাগে কর্তব্যরত এক টিটিইকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করার সময় চলন্ত ট্রেনে রেলওয়ে পুলিশের এক এএসআই এ হুমকি দিয়েছেন। দায়িত্বরত এই টিকিট পরিদর্শকের (টিটিই) নাম আব্দুল আলীম বিশ্বাস মিঠু। হুমকিদাতা পুলিশ কর্মকর্তার নাম রুবেল মিয়া।
মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে তারা দুজনই কর্তব্যরত ছিলেন। সেখানেই হুমকির এ ঘটনা ঘটে। কর্তব্যরত ট্রেন পরিচালক (গার্ড) এএসএম ইকবাল মাহবুব ঘটনাটি রেলওয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। উল্লাপাড়া স্টেশনে পৌঁছার সময় ওই ট্রেনে কর্তব্যরত টিটিই আব্দুল আলীম বিশ্বাস মিঠু যাত্রীদের টিকিট...
