Saturday, June 13

Tag: ছিনতাইকারীর হাতে ওয়াকিটকি

ছিনতাইকারীর হাতে ওয়াকিটকি, আরএমপির ৪ অপারেটরকে বদলি

ছিনতাইকারীর হাতে ওয়াকিটকি, আরএমপির ৪ অপারেটরকে বদলি

বাংলাদেশ
ছিনতাইকারীর হাতে যাওয়া রাজশাহী মহানগর পুলিশের একটি ওয়াকিটকি নিয়ে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। সোমবার বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি নিবারণ চন্দ্র বর্মণকে তিন ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের একপর্যায়ে দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার বোয়ালিয়া মডেল থানার চার ওয়্যারলেস অপারেটরকে আরএমপি থেকে ঢাকায় বদলি করা হয়েছে। বদলির আগে চার ওয়্যারলেস অপারেটর কনস্টেবল আব্দুল আউয়াল, আমানুল্লাহ, কামাল হোসেন ও সাইফুল ইসলামকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। তারা তদন্ত কমিটিকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে সাবেক ওসি সব কিছু জানতেন। ওয়্যারলেস সেট খোয়া গেলেও সে বিষয়ে থানায় কোনো জেনারেল ডায়েরি করা হয়নি। আরএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি শিরোইল বাস টার্মিনাল এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে নগরীর শাহমখদুম থানার বাগানপাড়া এলাকার দুই ছিনতাইকারী মাভেল ইসলাম মাভেল ...