তামিমের টানা সেঞ্চুরির দিনে রেকর্ড গড়লেন বিজয়
প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারের স্তম্ভে পরিণত হয়েছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমের প্রায় ম্যাচেই ব্যাটে রান পেয়েছেন অভিজ্ঞ এ ব্যাটার।
বৃহস্পতিবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ৯৬ রানে আউট হয়েছেন এ ওপেনার। তবে তাতেই গড়েছেন আরও এক রেকর্ড।
সঙ্গে বিজয়ের সতীর্থ প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল বেশ ছন্দে আছেন। গত ম্যাচের পর আজও সেঞ্চুরি করেছেন।
জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডিপিএলের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি তামিম। সুপার লিগে দলের দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামেন এ বাঁহাতি ওপেনার। তবে নিজের প্রথম ম্যাচে থামেন মাত্র ৮ রান করে। এর পর ব্যাট হাতে রাজত্ব তামিমের।
শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরির পথে তামিম ছুটে আউট হন ৯০ রান করে। পরের ম্যাচে তুলে নেন শতক। অপরাজিত থাকেন ১০৯ রানে। আজ গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে...
