Sunday, April 19

Tag: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অর্ধশত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯, আহত অর্ধশত

বাংলাদেশ
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। রংপুরের পুলিশ সুপার মো. ফেরদৌস আলী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে আহতদের মধ্যে থেকে আরও চারজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধারকাজ চালিয়েছেন। উদ্ধারকাজে স্থানীয়রাও সহযোগিতা করছেন। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ম...