ধর্ষকদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো বুলডোজারে!
ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার নয়গাড়ি থানা এলাকায় শনিবার দুপুরে মন্দিরে পূজা দিতে আসা এক কিশোরীকে (১৬) তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ছয় বখাটে।
তার পর মারধর করে মেয়েটিকে তারা রাস্তায় ফেলে রেখে যায়। এ ঘটনায় গুরুতর জখম ওই কিশোরীর অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানিয়েছে, ধর্ষকরা সংখ্যায় ছিল ছয়জন। তাদের মধ্যে দুজন নাবালক। অভিযুক্তদের তিনজনকে রোববারই গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিনজনেরও খোঁজ চলছে।
আপাতত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আটক তিনজনের বাড়িতে বুলডোজার চালিয়েছে জেলা প্রশাসন। তারা জানিয়েছে, বাড়িগুলো বেআইনিভাবে তৈরি করা হয়েছিল।
তবে একই সঙ্গে রেওয়া প্রশাসন জানিয়েছে, বাকি তিনজন গ্রেফতার হলে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
ছয়জনের বিরুদ্ধেই গণধর্ষণ, ডাকাতি, নাবালিকাকে যৌন নির্যাতনের ধারায় অভিযোগ করে এফআইআর করা হয়েছে বল...
