নির্বাচনের ৩ দিন পর কেন্দ্রের টয়লেট থেকে ব্যালট পেপার উদ্ধার
কুড়িগ্রামের উলিপুরে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩ দিন পর ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ধামশ্রেণী ইউনিয়নের ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের টয়লেট থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ইউনিয়নের ভোটারদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ধামশ্রেণী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ভোটারদের অভিযোগ গত রোববার ভোট গ্রহণের দিন নানা অনিয়ম করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা। ভোট গ্রহণ শেষে ফলাফল দিতেও নানা টালবাহানা করে কালক্ষেপণ করা হয়। পরে প্রার্থীদের তোপের মুখে রাত ১০টার দিকে ফলাফল প্রকাশ করেন প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসান। প্রকাশিত ফলাফল নিয়ে নানা গুঞ্জন দেখা দেয় ওই এলাকার ভোটারদের মাঝে।
বুধবার ওই ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মাহবুবর রহমান এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের টয়লেট খুলে তার ভেতরে প্রায়...
