বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে ছাত্রকে পিটিয়ে জখম
পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে সোহান হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে বহিরাগত একদল বখাটে যুবক। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষকদের রুমের সামনেই এ ঘটনা ঘটে।
সোহান হোসেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাকছিডাঙ্গি এলাকার মো. বাতেন প্রামাণিকের ছেলে।
গুরুতর আহত অবস্থায় সোহানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে গুরুতর জখমসহ একটি হাত ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোহান ও তার সহপাঠীদের অভিযোগ, বহিরাগত একদল বখাটে যুবক বিদ্যালয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টার দিক...
