Wednesday, April 22

Tag: মারিওপোলে শেষ পর্যন্ত লড়াই চলবে: ইউক্রেন

মারিওপোলে শেষ পর্যন্ত লড়াই চলবে: ইউক্রেন

মারিওপোলে শেষ পর্যন্ত লড়াই চলবে: ইউক্রেন

আন্তর্জাতিক
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোলে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাবাহিনীর। রাশিয়া দাবি করে আসছে বন্দর নগরী মারিওপোল এখন তাদের দখলে। এমন দাবি প্রত্যাখান করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল বলেছেন, মারিওপোলের প্রতিরোধ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এমনকি কৌশলগত শহরটির পতন হয়নি বলেও জানান তিনি। সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রোববার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র রেখে দেওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়া। তাও প্রত্যাখান করেছে কিয়েভ। কিছুদিন হলো ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। ডনবাসের দোনেৎস্ক এবং লুহানস্কে লড়াই তীব্র আকার নিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, বেসামরিক স্থাপনা টার্গেট করে বোমাবর্ষণ করছে শত্রুরা। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নেটওয়ার্ককে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী সিমিহল বলেন, রোববার রাশিয়া ইউক্রে...