সড়ক নয়, যেন মরণ ফাঁদ
বগুড়া-কাহালু গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝে মাঝে গাড়ির চাকা দেবে বা উল্টে গিয়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ বলছে, সম্প্রতি ঠিকাদার নিয়োগ দেওয়া হলেও বর্ষার পর কাজ শুরু হবে। ভুক্তভোগীরা সীমাহীন দুর্ভোগ ও বিড়ম্বনা থেকে মুক্তি পেতে দ্রুত সংস্কার কাজ শুরু করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে এবং সড়ক ও জনপথ বিভাগের সূত্র জানায়, বগুড়া শহরের তিনমাথা এলাকা থেকে কাহালু উপজেলা সদরের চারমাথা হয়ে দরগাহাট পর্যন্ত মোট ১১ কিলোমিটার সড়ক। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বেহাল দশার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। খানাখন্দক ভরাটে মাঝে মাঝে ইট ব্যবহার করা ...
