এবার বলিউডে পা রাখছেন মিমি
টলিউডের অভিনেতাদের বলিউড যাত্রা বেড়েই চলেছে। এবার হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন বাংলার হার্টথ্রব মিমি চক্রবর্তী। শোনা যাচ্ছে- কথাবার্তা মোটামুটি পাকা। বিপরীতে নায়ক হিসেবে নাম আসছে আলি ফাজলের। তবে সঙ্গে আরেকটা নামও ঘোরাফেরা করছে। আর তা হল বাংলার সেই নায়ক। গান গান, অভিনয় করেন, পরিচালনাও করেন! ঠিকই ধরেছেন, অনির্বাণ চট্টোপাধ্যায়। তাকেও প্রস্তাব দেওয়া হয়েছে। এখন শুধু সম্মতির অপেক্ষা।
‘গুলাব গ্যাং’, ‘মহালয়া’ খ্যাত বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতেই আসছে সেই ওয়েব সিরিজ। আর তাতে মিমি হলেন নায়িকা। নায়ক কে হবে, সেটাই এখনো ঠিক হয়নি।
রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়রা ইতোমধ্যে বলিউডে কাজ করেছেন। কাজ করেছেন তো মিমি নিজেও। পোস্ত ছবির হিন্দি রিমেকে। যদিও এখনো তা মুক্তি পায়নি। নায়কদের মধ্যে বলিউডে পরপর কাজ করছেন পরমব্রত, শাশ্বত, যিশু, টোটা, রাজেশ শর্মারা। এই তালিকায় নতুন না...
