Tuesday, May 12

Tag: গভীর রাতে সড়কে গাড়িচাপায় এসআই নিহত

গভীর রাতে সড়কে গাড়িচাপায় এসআই নিহত

গভীর রাতে সড়কে গাড়িচাপায় এসআই নিহত

বাংলাদেশ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাঅসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশে উপ-পরিদর্শক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার পাকনীয়া গ্রামের মৃত কাজীমউদ্দিনের ছেলে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক যুগান্তরকে জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তায় কর্তব্যরত ছিলেন মো. জাহাঙ্গীর। রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী অজ্ঞাত গাড়িচাপায় তিনি নিহত হন। নিহত মো. জাহাঙ্গীর আলমের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে...