
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
শনিবার রাত ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাঅসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসআই জাহাঙ্গীর দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশে উপ-পরিদর্শক ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার পাকনীয়া গ্রামের মৃত কাজীমউদ্দিনের ছেলে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক যুগান্তরকে জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় যানজট নিরসন ও নিরাপত্তায় কর্তব্যরত ছিলেন মো. জাহাঙ্গীর। রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী অজ্ঞাত গাড়িচাপায় তিনি নিহত হন।
নিহত মো. জাহাঙ্গীর আলমের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে
