টনে টনে মজুত করছেন অসাধু ব্যবসায়ীরা
ভোজ্যতেল ও পেঁয়াজের পর এবার অস্থির চট্টগ্রামের চালের বাজার। বোরোর ভরা মৌসুমে অন্যান্য বছর চালের দাম কমলেও এ বছর উলটা দাম বাড়ছেই। দুদিনের ব্যবধানে প্রতি বস্তা চালে (৫০ কেজি) দাম বেড়েছে ৩০০ থেকে ৫০০ টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন, ভারত চাল রপ্তানি সীমিত করবে-এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামে পাইকাররা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে অসাধু ও বড় ব্যবসায়ীরা দাম বাড়ার আশায় টনে টনে চাল মজুত করছেন। এ কারণে বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। বলতে গেলে ঘণ্টায় ঘণ্টায় চালের দাম বাড়ছে।
কয়েক মাস ধরে দেশে ভোগ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী, এই চাপে মানুষের জীবনযাত্রায় যেখানে নাভিশ্বাস উঠেছে, সেখান নতুন করে চালের দাম বাড়ায় ক্রেতাদের এখন ত্রাহি অবস্থা। মোটা চাল ও মোটামুটি ভালো মানের চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কষ্ট আরেক দফা বেড়...
