নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ!
একটি জাতীয় পত্রিকার নাগরিক সংবাদের একটি লেখা ‘শুক্রবারে কেন ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নয়?’ লেখাটিতে এসেছে, জ্বালানি তেলের দাম বাড়লে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। আর ভাড়া বাড়ানো নিয়ে নানা সমস্যার কথাও বর্ণনা করা হয়েছে। তেলের দাম যদি বাড়ে ১০ গুণ, ভাড়া বাড়ে ২০ গুণ। সেই সঙ্গে নানা ছুতায় আন্দোলনের নামে গণপরিবহন সংশ্লিষ্টরা দেশবাসীকে জিম্মি করে রাখে। ধরতে গেলে একপ্রকার সরকারও জিম্মি তাদের কাছে। সরকার হয়তো জনগণের কথা ভেবেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না ইত্যাদি।
আমি দেশের বাইরে থাকি। অনেক কিছু সম্পর্কে আমার সচেতনতা নেই। তবে লেখাটি পড়ে একটি জিনিস জানলাম সেটা হলো, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সময়ে মালিকপক্ষ ও সরকারপক্ষ আলোচনায় বসে। এ সময়ে ছাত্রছাত্রীদের হাফ পাস নেই বলে জানায় মালিকপক্ষ। অতঃপর অনেক ছাত্রছাত্রীর আন্দোলনের মুখে সরকারের অনুরোধের পর হাফ পাস কার্যকর হয়। তবে...
