নেইমার-এমবাপ্পের গোলে শিরোপার আরও কাছে পিএসজি
লিগ টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখাল পিএসজি। গোলের দেখা পেলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। মার্সেইকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।
ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড। গত দুই রাউন্ডে গোল উৎসব করে ক্লেহমোঁকে ৬-১ ও লরিয়েঁকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল প্যারিসের দলটি।
১২তম মিনিটে প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠের কাছাকাছি থেকে মার্কো ভেরাত্তির লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে প্রথম স্পর্শে চিপ শটে জালে পাঠান নেইমার। এ নিয়ে সবশেষ তিন ম্যাচে ব্রাজিলিয়ান তারকার গোল এখন ৬টি। ক্লেহমোঁর বিপক্ষে হ্যাটট্রিকের আগে লরিয়েঁর বিপক্ষে করেছিলেন টি।
১৮তম মিনিটে দানিলো পেরেইরার থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন এমবাপ্পে। যদিও অফসাইডের বাঁ...
