ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যের সঙ্গে টাইলসের গুঁড়া মিশিয়ে সড়ক নির্মাণ!
গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১শ মিটার গ্রামীণ সড়কে বিটুমিন ও ইটের খোয়ার সাশ্রয় ঘটিয়ে টাইলস এবং প্লাস্টিকের ব্যবহার ঘটানো হয়েছে। টেকসই সড়ক, বিটুমিনের সাশ্রয় এবং স্থায়ীত্ব বাড়াতে প্লাস্টিকের পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। তারা ইতোমধ্যে এর ইতিবাচক সম্ভাবনারও আশা করছেন।
গাজীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, মানুষ নানা প্রয়োজনে পলিথিন ও প্লস্টিকের ব্যবহার করে একটা সময় পর বর্জ্য হিসেবে ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পরীক্ষামূলকভাবে ওই এলাকায় ১শ মিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়েছে।
প্লাস্টিকের আঠালো বৈশিষ্ট্যের কারণে এটি প্রয়োগ ও ইটের খোয়ার পরিমাণ কমিয়ে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া মেশানো হয়েছে। গরম বিটুমিনের সাথে প্লাস্টিকের গুঁড়া ঢেলে দেওয়...
