যেভাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাফল্য এসেছে
সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন কাল বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। ৩ উইকেটের এ জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। ওয়ানডেতে এটি বাংলাদেশের ২৮তম সিরিজ জয়। ২০০৫ সালে এই জিম্বাবুয়েকেই ৩-২ ব্যবধানে হারিয়ে ওয়ানডেতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
গত ১৬ বছরে একে একে সে তালিকায় যুক্ত হয়েছে আরও ২৭টি সিরিজ। অনুমিতভাবেই অধিকাংশ জিম্বাবুয়ের বিপক্ষে। কিন্তু ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান বা শ্রীলঙ্কাকেও হারানোর নজির আছে বাংলাদেশের। চলুন দেখে নেওয়া যাক, ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয়ের সারসংক্ষেপ—
দুই বা ততোধিক ম্যাচ ছিল, এমন সিরিজ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছে ৭৪টি। এর মধ্যে ২৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪৩ বার। আর তিনবার সিরিজ ড্র করেছে বাংলাদেশ। এর মধ্যে একবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে, বাকি দুটি সিরিজ ছিল শ্রীলঙ্কার...
