Thursday, June 4

Tag: ১০ পয়েন্ট হারিয়ে হতাশ তামিম

১০ পয়েন্ট হারিয়ে হতাশ তামিম

১০ পয়েন্ট হারিয়ে হতাশ তামিম

খেলা
কপালে হাত দিয়ে কিছুক্ষণ বসে থাকলেন বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। বসারই কথা। তার বলে তিনবার ‘জীবন’ পেয়েছেন আফগানিস্তানের জয়ের নায়ক রহমানউল্লাহ গুরবাজ। শরীফুল ভাবতেই পারেন কপালের দোষ। দুজনেরই বয়স ২০ বছর। লড়াইটাও জমেছিল বেশ। কিন্তু শরীফুলের তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারেননি মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিমরা। উলটো ৬০, ৬১ এবং ৬৩ রানে ‘জীবন’ পাওয়া গুরবাজ শেষ পর্যন্ত অপরাজিত ১০৬ রান করে দলকে সিরিজে প্রথম জয় উপহার দিয়েছেন। দেশের মাটিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হওয়ায় ভীষণ হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শ্রীলংকার বিপক্ষে সিরিজেও প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হেরে বসেন তামিমরা। এবার আফগানিস্তানের বিপক্ষে একই একাদশ তিন ম্যাচে খেলিয়েও পুরো ৩০ পয়েন্ট ঝুলিতে ভরতে পারল না বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক তামিম বলেন, ‘হারটা খুবই হতাশার। আইসিসি ওয়ানডে সুপার লিগে একই অবস্থানে থ...