কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন
কুয়েত আরবের একটি ছোট দেশ। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম ধনী দেশ ‘দৌলতে কুয়েত’ ও ‘স্ট্রেট অব কুয়েত’নামেও পরিচিত। ৯টি দ্বীপ নিয়ে গঠিত দেশটি। নানা আয়োজনের মধ্য দিয়ে ২৫ ফেব্রুয়ারি ৬১তম জাতীয় দিবস ও ২৬ ফেব্রুয়ারি ৩১তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে দেশটি।
১৯৬১ সালে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হওয়ার পর দিনটিকে জাতীয় দিবস এবং ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি ইরাকি আগ্রসন থেকে মুক্ত হওয়ার দিনটি কে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নান আয়োজনের মাধ্যমে যথাক্রমে জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে দেশটি।
দিবসটি উপলক্ষে কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি-বেসকারি ভবন, সড়ক, পার্ক, শপিং মল, বাসাবাড়িসহ সব জায়গা লাল-সবুজ-সাদা ও কালো জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। কুয়েতের বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা, বিভিন্ন নাচ,গান, অভিনয়, সার্কাস, যা...
