Monday, April 20

Tag: নতুন শনাক্ত ২৮ জন

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮ জন

করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮ জন

জাতীয়
ঢাকা, ২০ এপ্রিল, ২০২২ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে একজন মারা গেছেন। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। আগের দিন ৫ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫০ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ জন। শনাক্তের হার দশমিক ৪৮ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬৪ শতাংশ। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে...