ফ্ল্যাটের দাম আরও নাগালের বাইরে
ঢাকায় ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই ছিল। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকেই নির্মাণসামগ্রীর দাম বাড়তি। তাতে ফ্ল্যাটের দাম এক দফা বেড়েছে। ডলার–সংকট ও চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নতুন করে আবার রড, সিমেন্টসহ প্রায় সব ধরনের নির্মাণসামগ্রীর দাম বেড়েছে। তাতে আরেক দফা বাড়তে চলেছে ফ্ল্যাটের দাম। সব মিলিয়ে ফ্ল্যাট কেনা আরও দুঃস্বপ্নের হতে যাচ্ছে মধ্যবিত্তের জন্য।
আবাসন ব্যবসায়ীরা জানালেন, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় চলতি বছর কোম্পানি ও এলাকাভেদে নতুন প্রকল্পে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ১ হাজার থেকে ৩ হাজার টাকা বেড়েছে। নতুন করে আবার নির্মাণসামগ্রীর দাম বাড়ছে। ফলে ফ্ল্যাটের দাম আবারও বাড়াতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, লালমাটিয়ায় গত বছর যে ফ্ল্যাটের দাম প্রতি বর্গফুটে ১২ হাজার থেকে ১৫ হাজার ছিল, ...
