‘বোলারদের নিয়ে কোনো অভিযোগ নেই’
ব্যাটিং এবং বাজে ফিল্ডিংয়ের কারণেই অ্যান্টিগা টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পরাজয়ের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করছেন অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৪৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ, অলআউট হয় ১০৩ রানে। বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে রাখলেও দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে ৬ উইকেট হারানোর পর দলকে খেলায় ফেরাতে যথেষ্ট চেষ্টা করেন অধিনায়ক সাকিব ও নুরুল হাসান সোহান। সপ্তম উইকেটে তাদের ১২৩ রানের জুটিতে শেষ পর্যন্ত ২৪৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। ৬৩ ও ৬৪ রান করেন সাকিব-সোহান।
৮৪ রানের মামুলি স্কোর তাড়ায় এবাদত হোসেনের গতির মুখে পরে ৯ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজ, ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে।
অ্যান্টিগায় হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বলেন, পরাজয়ে টসও উল্লে...
