সিগন্যাল বুস্টার দিয়েও মিলছে না মোবাইল নেটওয়ার্ক
চরফ্যাশন ও মনপুরা উপজেলার চার ইউনিয়নের বেশিরভাগ চরে নেই মোবাইল টাওয়ার।
এ কারণে সিগন্যাল বুস্টার ব্যবহার করেও মোবাইল নেটওয়ার্ক সেবা পাওয়া যাচ্ছে না চরফ্যাশনের পয়ষ্টীরচর, আশিরচর, তীলচর, শিবচর, লালচর, বয়ারচর, রাস্তারচর, রানিরচর, পাঙ্গাশিয়ারচর।
মনপুরা উপজেলার কলাতলী, চরডেম্পিয়া (ঢালচর) ও কাজীরচরে কৃষি, গবাদিপশু ও মৎস্যসম্পদে ভরপুর। এসব চরে নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন খামারি, আড়তদার, জেলেসহ ব্যবসায়ীরা।
সরেজমিন দেখা যায়, চরফ্যাশনের ঢালচর, চরকুকরিমুকরি ইউনিয়ন ও মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলীচর, ঢালচর ও কাজীরচরের চারপাশে মেঘনা নদী। কাজীরচরের পাশেই হাতিয়ার অংশ। এসব চরে ৪০-৫০ হাজার মানুষের বাস। সেখানে ২০টি মাছের ঘাট, বাজার, পুলিশ তদন্তকেন্দ্র, বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও কয়েকটি বেসরকারি সংস্থা রয়েছে।
এসব চরে প্রতিদিন কয়েক কোটি টাকার লেনদেন হলেও কোনো মোবাইল টাওয়ার...
