১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন মালাইকা
বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার নানা কারণে সমালোচিত। তাকে নিয়ে আলোচনার শেষ নেই।
বছর কয়েক আগে সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ছেলে আরহানের ‘সিঙ্গেল মাদার’ হিসেবে দিন যাচ্ছিল মালাইকার।
কিন্তু সম্প্রতি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের স্বীকার হন। আর এর একমাত্র কারণ হলো বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার প্রেমের সম্পর্ক।
জানা যাচ্ছে, বলিউডের এ অভিনেত্রীর বয়স ৪৮। আর অভিনেতা অর্জুন কাপুর এখন ৩৬ এ পা দিয়েছেন। অর্থাৎ অভিনেত্রীর থেকে বারো বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুর। যদিও মালাইকা নিজেকে ফিট রেখেছেন। এই বয়সেও নিজের মোহনীয় দেহয়াবব দিয়ে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করতে পারলেও তার এ প্রেমের সম্পর্ক ও বয়স নিয়ে আজও কম খোঁটা শুনতে হয় না।
আর এর অন্যতম কারণ হল, যদি একজন প্রেমিকার বয়স প্রেমিকের থেকে বেশি হয় তবে সমাজের চোখে এই কাজ কার্যত ‘অপরা...
