১৭ ইঞ্চির গরু ‘ঝন্টু’কে নিয়ে আনন্দের শেষ নেই সরোয়ারের
খর্বাকৃতির গরু ‘ঝন্টু’কে নিয়ে বাড়িতে আনন্দের শেষ নেই। দূর-দূরান্ত থেকে খর্বাকৃতির এঁড়ে বাছুরটি এক নজরে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকে। বাড়ির ছোট-বড় সবাই আদর করে নাম রেখেছেন ঝন্টু।
বাড়ির সবার আদরের গরুটি স্বাভাবিক গরুর মতোই খাওয়া-দাওয়া করে। কিন্তু তারপরও উচ্চতা, দৈর্ঘ্যে এমনকি ওজনে বৃদ্ধি পায়নি। এটি বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির গরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে বাছুরটি কিনতে চাচ্ছেন অনেকেই। যার দাম হাঁকানো হয়েছে ৫ লাখ টাকা। দেড় লাখ টাকায় কিনতে চাইলেও দেয়নি বাছুর মালিক।
গত রোজার ঈদের পরদিন যশোরের মনিরামপুরের খানপুর ইউনিয়নের খামারবাড়ি গ্রামের সরোয়ারের বাড়িতে পোষা গাভিটি এই এঁড়েবাছুরটি জন্ম দেয়। জন্মের সময় বাছুরটি বর্তমানের তুলনায় আরও ছোট ছিল। প্রায় ৫ মাস বয়স হলেও এঁড়েবাছুর ঝন্টুর উচ্চতা মাত্র ১৭ ইঞ্চি এবং দৈর্ঘ্যে ৩১ ইঞ্চি। ওজনে আনুমানিক ২০ কেজি হবে।
সরোয়ার হোসেন জানান, ত...
