২৭ রমজানের আগেই বকেয়া বেতন দিতে হবে: জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ২৭ রমজানের আগেই গণমাধ্যম, তৈরি পোশাক ও বেসরকারি খাতের কর্মীদের বেতন ও বোনাসসহ সব বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। ঈদের আনন্দ যেন কারো কাছে অধরা না থাকে।
রোববার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
জিএম কাদের বলেন, আমরা জানতে পেরেছি অনেক গণমাধ্যমে বেশ কয়েক মাসের বেতন বকেয়া আছে। সেখানে কর্মরত সাংবাদিক ও স্টাফরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুঃখ-কষ্টে আছেন।
তিনি আরও বলেন, তৈরি পোশাক খাতের লাখ লাখ শ্রমিক ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিকড়ের টানে ছুটে যান। তাই গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সব খাতে কর্মরতদের বকেয়া বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা জরুরি হয়ে পড়েছে।
তিনি বলেন, দেশের ...
