Saturday, April 18

ক্যাটরিনা বিপজ্জনক মানুষ: সোনাক্ষী

কিছুদিন আগে খবরে প্রকাশ, সালমান খানের দাবাং ট্যুরে ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এবার ক্যাটরিনার বিরুদ্ধে নালিশ দিলেন দাবাং ট্যুরের আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘ক্যাটরিনা একজন বিপজ্জনক মানুষ। তার থেকে দূরে থাকা উচিত।’

কিন্তু এখানে ক্যাটরিনা ও জ্যাকলিনের মতো সমস্যা সৃষ্টি হয়নি সোনাক্ষীর সঙ্গে। নায়িকা বলতে চেয়েছেন, জিম করার ক্ষেত্রে ক্যাটরিনার থেকে বিপজ্জনক মানুষ আর নেই। ওয়ার্ক আউট করাতে ক্যাট তার সহকর্মীদের অনেক কষ্ট দেন বলে জানিয়েছেন সোনাক্ষী। তার পোস্ট করা ভিডিওতে দুজনকে জিমে শরীর চর্চা করতেই দেখা গেছে। শরীর চর্চা যে কষ্টের সে কথাই রসিকতার ছলে ইনস্টাগ্রামে পোস্ট করলেন সোনাক্ষী।

[youtube https://www.youtube.com/watch?v=SFweMcvxeLI]

Leave a Reply