
(স্বদেশ নিউজ২৪.কম) গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সভানেত্রী সাফিয়া খাতুন। দলের জেলা আহবায়ক অধ্যাপিকা ফিরোজা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, কেন্দ্রীয় কমিটির সদস্য দিলরুবা পারভীন, জেলা যুগ্ম আহবায়ক মাহমুদা পারুল, সেলিনা আকতার বানু, মিনু রাণী মহন্ত, লুদলিনা পারভীন ছন্দা, রিজিয়া আকতার বিউটি, রিনা রাণী মুক্তি, সাবিনা ইয়াসমিন ঝুনু, রেহেনা পারভীন, শিরিন রুকসানা, শিখা চক্রবর্ত্তী প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল। সম্মেলনে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। ছবি সংযুক্ত
আরিফ উদ্দিন
গাইবান্ধা
