Saturday, May 9

নড়িয়ায় ‘ঔষধি উদ্ভিদের উন্নত চাষাবাদ ও সংগ্রহ পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ‘ঔষধি উদ্ভিদের উন্নত চাষাবাদ ও সংগ্রহ পদ্ধতি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে অবস্থিত শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে।

বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিসিন স্ট্যান্ডিং কমিটির (এফবিসিসিআই) চেয়ারম্যান ডা. আলমগীর মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম, নড়িয়া পৌরসভার মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এসএম মিজানুর রহমান।

প্রশিক্ষক ছিলেন শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. বদরুল হায়দার, মর্ডান ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. মুকুল হোসেন ও শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. নাজমুল হক।

প্রশিক্ষণ কর্মশালায় উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, পথের ধারে অবহেলায় বেড়ে ওঠা একটি ঔষধি গাছ মানুষের প্রাণ বাঁচাতে পারে। তাই ঔষধি গাছের গুরুত্ব অপরিসীম। আমাদের সকলের উচিত বেশি বেশি করে ঔষধি গাছ রোপণ করা।

Leave a Reply