
ব্যাংক এশিয়ার দায়ের করা একটি জালিয়াতির মামলায় এসএ গ্রুপের কর্নধর শাহাবুদ্দিন আলমকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৭ অক্টোবর) সকালে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, এসএ গ্রুপের মালিক শাহাবুদ্দীনের বিরদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলা রয়েছে। ব্যাংক এশিয়ার দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে রিমান্ড আবেদনের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে। রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
