Tuesday, June 2

মডার্ণ হারবালের উদ্যোগে সম্পূর্ণ ফ্রি ট্রেনিং ও সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত

সাইমুর রহমান: গতকাল শুক্রবার মগবাজারে মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও গবেষক লায়ন ডা. আলমগীর মতি’র পরিকল্পনা ও পরিচালনায় গ্রাম ডাক্তাদের দিনব্যাপী সম্পুর্ণ ফ্রি ট্রেনিং ও সার্টিফিকেট কোর্স এর কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রয়োজনীয় ঔষধি ভেষজের গুণাবলি সম্পর্কে আলোচনা করেন ডা. আলমগীর মতি, প্রফেসর ড.ডা. শামিমুল হাসান। আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক গভর্ণর লায়ন ওয়াহিদুজ্জামান বাবর এমজেএফ, নিয়ামুল বাশার, খালেদ আক্তার, মো: রফিকুল ইসলাম খাঁন, ডা. অানোয়ার মুশতাক, ডা. হানিফ প্রমুখ প্রমুখ।
ট্রেনিং এ গ্রাম ডাক্তার, যুবক-যুবতীসহ প্রায় ৩০০ জনকে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। নিরোগ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ফ্রি ট্রেনিং চলবে। আগ্রহীরা যোগাযোগ- মডার্ন হারবাল গ্রুপ, মগবাজার চৌরাস্তা। মোবাইলঃ ০১৯১১-৩৮৬৬১৭, ০১৭১৫২২৯৩৪৭। উল্লেখ্য, মানব সেবায় বিশেষ অবদানের জন্য ডাঃ আলমগীর মতি ইতিপূর্বে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি২ বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা এবং একজন টিভি ব্যক্তিত্ব হিসেবে চ্যানেলে নিয়মিত হারবাল খাদ্য ও চিকিৎসার ওপর আলোচনা করেন।

Leave a Reply