Saturday, June 27

গাংনীতে বিএনপি-জামায়াতে ২৫ নেতাকর্মী আটক

গাংনী উপজেলা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২৫ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যারাত থেকে আজ ভোর পর্যন্ত গাংনী থানা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে গাংনী উপজেলা কৃষকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সেলিম রেজা (৪৭) রয়েছেন। এছাড়াও পৃথক অভিযানে বিএনপি-জামায়াতের আরো ১৫ জনসহ অন্যান্য মামলার আসামীদের আটক করা হয়েছে।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের নামে মামলা দিয়ে আজ শনিবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়াও নাশকতার মামলার আসামীদের আটক করতে পুলিশের কয়েকটিদল মাঠে রয়েছে।

Leave a Reply