Saturday, April 18

Author: News Desk

কবিতা থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন
বিনোদন প্রতিবেদক ম্যাজিক বাংলা টিভির প্রযোজনায় সম্প্রতি নির্মিত হতে যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো নির্মিত হবে কবি সাজু আহমেদের ‘স্মৃতি কেন কাঁদায়’ এবং ‘মহেশপাড়ার সেই ছেলেটি’ দুই কাব্যগ্রন্থের ১০টি কবিতা অবলম্বনে। কবিতাগুলো থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য তৈরি করছেন এই সময়ের জনপ্রিয় নাট্যকার ও গীতিকবি রেজাউর রহমান রিজভী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করবেন আহমেদ সাব্বির রোমিওসহ বেশ কয়েকজন নির্মাতা। চলচ্চিত্রগুলোর নির্বাহী প্রযোজক ম্যাজিক বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট উদ্যোক্তা ও প্রযোজক মোঃ আমিনুর রহমান শান্ত। চলচ্চিত্রগুলোতে দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নতুন অভিনয়শিল্পীরাও কাজ করবেন।কবি সাজু আহমেদের ‘মহেশপাড়ার সেই ছেলেটি’ কাব্যগ্রন্থ থেকে ‘হৃদয়ের উঠোনে এসো’, ‘মহেশপাড়ার সেই ছেলেটি’, ‘ধেয়ে আসছে মৃত্যু’, ‘কেউ কথা রাখলো না’ ...

বইমেলায় থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা

শিল্প-সাহিত্য
নিজস্ব প্রতিবেদক অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে পাভেল রহমান সম্পাদিত থিয়েটার বিষয়ক পত্রিকা ক্ষ্যাপা’র পঞ্চম সংখ্যা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলে (স্টল নম্বর: ১৫৬) সংখ্যাটি পাওয়া যাচ্ছে। এ সংখ্যাটির প্রচ্ছদ এঁকেছেন শাহনাজ জাহান ও নামলিপি নকশা করেছেন শাহীনুর রহমান। নতুন এ সংখ্যাটির শুরুতেই রয়েছে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের একটি সাক্ষাৎকার। এছাড়া মামুনুর রশীদের ‘রাঢ়াঙ’ নাটক নিয়ে লিখেছেন থিয়েটারওয়ালা পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার। সংখ্যাটিতে রয়েছে তিনটি প্রবন্ধ। লিখেছেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কামাল উদ্দিন কবীর, কবি-নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা ও অপু মেহেদী। এছাড়া ২০১৯ সালে মঞ্চে আসা তিনটি নাটক নিয়ে আলোচনা লিখেছেন অলোক বসু, আসাদুল ইসলাম ও হুমায়ূন আজম রেওয়াজ। বাংলাদেশের একক অভিনীত নাটকের ...

ডিসি কমিকসের ‘বার্ডস অব প্রে’

বিনোদন
বিনোদন প্রতিবেদক ডিসি কমিকসের ভক্তদের নড়েচড়ে বসার সময় হয়ে গেছে। পর্দায় আসছে সুপারহিরো ছবি ‘বার্ডস অব প্রে’। আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি। ডিসি কমিকসের ‘বার্ডস অব প্রে’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন ক্যাথি ইয়ান। এশিয়ার প্রথম নারী পরিচালক হিসেবে ডিসি’র সিনেমা পরিচালনা করলেন তিনি। ২০১৬ সালে ডিসি ফিল্মসের ‘সুইসাইড স্কোয়াড’ ছবিটি অতটা সফল না হলেও, ছবির হার্লি কুইন চরিত্রটি পেয়েছিল দারুণ জনপ্রিয়তা। জোকারের পর এবার ডিসি শুধু ‘হার্লি কুইন’কে নিয়ে নির্মাণ করেছে নতুন চলচ্চিত্র। সুইসাইড স্কোয়াডের মতো এবারও হার্লি কুইনের ভূমিকায় অভিনয় করছেন মার্গোট রোবি। ‘সুইসাইড স্কোয়াড’ ছবিতে এমন বড় কোন চরিত্রে ছিলেন না, কিন্তু যতটুকু সময় পর্দায় দেখা গেছে তাতেই দর্শকের নজর কেড়েছেন। ডিসি কমিকসের অন্যতম ক্ষ্যাপাটে চরিত্র হার্লি কুইন, একই সাথে আবেদনময়ী, বিপদজনক, হি...

মিউজিক ক্লাবে তপু ও ব্যান্ড ‘যাত্রী’

বিনোদন
বিনোদন প্রতিবেদক বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ এবারের অতিথি তপু ও ব্যান্ড- যাত্রী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তাঁরা কথা বলবেন তাঁদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে আগামীকাল ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ২৫মিনিটে। ...

ভালোবাসা দিবসে আমান-সাচীনূর

বিনোদন
বিনোদন প্রতিবেদক প্রযোজনা প্রতিষ্ঠান এস নূর মাল্টিমিডিয়ার ব্যানারে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসায় ছুঁয়ে দিলাম’। নির্ঝর চৌধুরী ও দুনিয়ার গাওয়া এই গানের মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন চিত্রনায়াক আমান রেজা ও চিত্রনায়িকা সাচিনুর । রোমান্টিক ঘরানার দারুণ এই গানটির চিত্রধারণ হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন শুটিং লোকেশনে। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া ৷ চিত্রনায়িকা সাচীনূর বললেন, "গানটি নিয়ে আমি বেশ আশাবাদী ৷ অনেক ভালো গেয়েছেন নির্ঝর চৌধুরী ও দুনিয়া৷ গানটি আমার নিজস্ব প্রোডাকশন হাউস এস নূর মাল্টিমিডিয়া থেকে বাজারে আসবে ৷ " চিত্রনায়ক আমান রেজা বলেন, "গানটি অনেক রোমান্টিক ৷ আমরা চেষ্টা কররেছি ভালো কিছু উপহার দিতে ৷ আশা করছি সবার ভালো লাগবে" ৷ ...

ভালোবাসা দিবসে ‘মিঃ পরিবর্তনশীল’

বিনোদন
বিনোদন প্রতিবেদক এবারের ভালোবাসা দিবসে জিয়াউল ফারুক অপূর্ব হাজির হচ্ছেন ‘মিঃ পরিবর্তনশীল’ হিসেবে। আমাদের সমাজ সংসারে প্রতিদিনের খুটিনাটি অনিয়মের পরিবর্তন করে নিয়মের মধ্যে আনতে চান তিনি। হ্যাঁ, এবারে ভালোবাসা দিবসে এমনই এক চরিত্রে দেখা যাবে অভিনেতা অপূর্বকে। নাটকের নাম ‘মিঃ পরিবর্তনশীল। স্টুডিও এক্স ফর ম্যান নিবেদন করছে নাটকটি। এবারের ভালোবাসা দিবসে মোশনরক এন্টাটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মিঃ পরিবর্তনশীল’। মোশনরক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত ‘স্টুডিও এক্স ফর ম্যান নিবেদিত মিঃ পরিবর্তনশীল’ রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে অপূর্বর সাথে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন - তানজিন তিশা, আনন্দ খালেদ, অনুভব মাহবুব প্রমুখ। নাটকটি নিয়ে মোশনরক এন্টারটেইনমেন্টর এর কর্নধার মাসুদুল হাসান বলেন - মোশনরক এন্টারটেইনমেন্ট প্রতিটি বিশেষ দিবসেই ব্যাতিক্রমী আয়োজন...

ভ্যালেন্টাইনে তৌসিফ-নুসরাত তিশা

Uncategorized, বিনোদন
বিনোদন প্রতিবেদক এবার ভালবাসা দিবসে ব্যাতিক্রমধর্মী একটি রোমান্টিক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘লাভ স্টোরি ৩৬০’। পরিচালক জানান, ‘নাটকটি রোমান্টিক ঘরানার। কিন্তু নাটকটি যেভাবে শেষ হবে বলে মনে হবে সেভাবে শেষ হবে না। তাই শেষ পর্যন্ত না দেখলে নাটকটির গল্প বোঝা যাবে না।’ইতিমধ্যেই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। এই নাটকে তৌসিফ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা প্রমুখ। নাটকটির প্রযোজক এবং ভিজ্যুয়ালসিন এন্টারটেইনমেন্টের কর্ণধার মোঃ হাবিবুর রাহমান খান জানান, ‘এনআর মিডিয়ার ব্যানারে নির্মিত ভালবাসা দিবসের ব্যাতিক্রমধর্মী এই নাটকটি আগামী ১৩ই ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে। আর এর পরপরই রাত ১১ টায় ন...

বইমেলায় খায়রুল বাবুইয়ের ‘ঘোড়ার ডিমের ছাই’

Uncategorized
নিজস্ব প্রতিবেদক একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় তরুণ লেখক খায়রুল বাবুইয়ের কিশোর গল্পের বই ‘ঘোড়ার ডিমের ছাই’। বইটিতে রয়েছে ভিন্ন স্বাদের আটটি গল্প। গল্পগুলোর শিরোনামÑ তেলের তেলেসমাতি, ঘাসটা ফড়িং হয়ে উড়ে গেল, ভূত-রাজার বুদ্ধি, বুকশেলফটা হাসছে, অপেক্ষা, ৯ বড় নয়, ঘোড়ার ডিমের ছাই এবং মায়ের মুখ। খায়রুল বাবুই বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরন ও আঙ্গিকের লেখা লিখছি। বড়দের পাশাপাশি নিয়মিত লিখছি শিশু-কিশোরদের জন্যও। রঙিন-স্বপ্নময় দুরন্ত শৈশব-কৈশোর কমবেশি আমাদের সবারই আছে। তাই ‘ঘোড়ার ডিমের ছাই’ বইটি সব বয়সের পাঠকের পাঠ-উপযোগী। কোনো গল্প পাঠকের ভাবনার দুয়ার খুলে দেবে, কোনোটি শানিত করবে বুদ্ধিকে আবার কোনোটি রঙিন করবে কল্পনার জগত।’ বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন কুতুবুল ইসলাম অভি। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইমেলায় প্যাভিলিয়ন-১০। দাম ১৬০ টাকা। অনলাইনে ‘ঘোড়ার ডিমের ছাই’ পাওয়া www....

চট্টগ্রামে কো ওয়ার্কয়ের “ব্র্যান্ড বাই বাংলাদেশ”

Uncategorized
নিজস্ব প্রতিবেদক উদ্যোক্তাদের প্লাটফর্ম "কো ওয়ার্ক" এর উদ্যোগে গতকাল শনিবার ৮ ফেব্রুয়ারি দেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ এর স্পিকার্স কাউন্সিল হলে অনুষ্ঠিত হলো অর্ধ দিনব্যাপী কর্মশালা "স্টার্টআপ নেটওয়ার্কিং"। চট্টগ্রাম ভিত্তিক ৫০ টি স্টার্টআপ এর উদ্যোক্তাদের অংশগ্রহণে উক্ত কর্মশালায় আলোচনা হয় স্টার্টআপ এর মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যাগুলোর কার্যকরী সমাধান নিয়ে। প্রধান আলোচক হিসেবে ই ক্যাব এর পরিচালক এবং ব্রেক বাইট এর প্রতিষ্ঠাতা আসিফ আহনাফ বলেন, "দেশের ডিজিটাল অর্থনৈতিক বিপ্লব এর মূল হাতিয়ার হবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে গড়ে উঠা তরুণ উদ্যোক্তাদের স্টার্টআপ গুলো, কিন্তু সে জন্যে তরুণ উদ্যোক্তাদের আরো বেশি উৎসাহী করতে হবে দেশের সমস্যা গুলো সমাধানে এগিয়ে আসার জন্যে। ব্যাংক বা ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান গুলোর আরো সহজে তরুণদের বিনিয়োগ করলে ২০২৫ সালের মধ...

বইমেলায় পলাশ মাহবুবের ‘লজিক লাবু’ ও ‘ইচ্ছেবুড়ি’ সিরিজ

Uncategorized
নিজস্ব প্রতিবেদক সিরিজ হিসেবে পলাশ মাহবুবের ‘লজিক লাবু’ ইতমধ্যেই শিশু-কিশোর পাঠকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘লজিক লাবু’ সিরিজের চার নম্বর উপন্যাস ‘গুপ্তবাবুর গুপ্তধন’। সিরিজের অন্য বইগুলোর মতো ‘গুপ্তবাবুর গুপ্তধন’ও টানটান হাস্যরস আর মজাদার ঘটনার মিশেলে ভরপুর। ‘লজিক লাবু’ সিরিজের অন্য বইগুলো হচ্ছে- বাবুদের বাজিমাত, সিন্দুকের সন্ধানে ও লজিক লাবু। ‘লজিক লাবু’ সিরিজ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। যারা আরেকটু ছোট অর্থাৎ ওয়ান থেকে সিক্স-সেভেনে পড়ো তাদের জন্য আছে পলাশ মাহবুবের আরেকটি সিরিজ ‘ইচ্ছেবুড়ি’ সিরিজ। এবারের মেলায় প্রকাশিত হয়েছে ইচ্ছেবুড়ি সিরিজের ২য় বই ‘ইচ্ছেবুড়ির উপস্থিত বুদ্ধি’। এই সিরিজের প্রধান চরিত্র ‘ইচ্ছে’ নামের এক ছোট্ট মেয়ে। পাকা পাকা কথা আর দারুণ দারুণ সব বুদ্ধিমত্তার কারণে সবাই তাকে ‘ইচ্ছেবুড়ি’ নামে ডাকে। ইচ্ছেবুড়ি সিরিজের প্রকা...