ভালোবাসা দিবসের নাটকে রাশেদ সীমান্ত
বিনোদন প্রতিবেদক
ভালোবাসা দিবসের নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তকে। হাতে গোনা মাত্র কয়েকটি নাটকে অভিনয় করে প্রথম সারির তারকাদের কাতারে নাম উঠে এসেছে তার। মধ্যরাতের সেবা নাটক তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। গত মাসে বৈশাখী টিভিতে প্রচারিত ‘আমার বাবা’ নাটকটিও এখন ভাইরাল। যারাই তার নাটক দেখছেন তারাই রাশেদ সীমান্ত’র অভিনয়ের প্রশংসা করছেন।
সম্প্রতি ঢাকার উত্তরায় শুটিং সম্পূর্ণ হলো টিপু আলমের গল্পে রূপক বিন রউফের পরিচালনায় রাশেদ সীমান্ত এবং নাদিয়া অভিনীত ভালোবাসা দিবসের বিশেষ নাটক “প্লে গার্ল। নাটকের কাহিনী হলো-আনিস ইউনিভার্সিটির ক্রিকেট টিমের অধিনায়ক। ক্রিকেটই তার ধ্যান-জ্ঞান। অন্যদিকে সুন্দরী ফারিয়া আনিসদের ডিপার্টমেন্টের দুই ব্যাচ জুনিয়র। ফারিয়া একই সাথে অনেক ছেলের সাথে সম্পর্ক বজায় রাখে যা অন্যরা জানেনা। খাওয়া দাওয়া করে, ঘুরাঘুরি করে, সারারাত মোবাইল চ্যাটিং ইত্যাদি। যে...





