কিশোরগঞ্জের ভৈরবে বিজয় মেলায় ‘গর্ত’ নাটক প্রশংসিত!
নিউজ ডেস্ক||
কিশোরগঞ্জের ভৈরবে ৪ দিনব্যাপী বিজয়মেলার আয়োজনে ২য় দিনে প্রশংসা কুড়িয়েছে ভৈরবের অতি পরিচিত নাট্যগোষ্ঠী ‘নিবেদিতা নাট্যাঙ্গান’ এর পরিবেশিত নাটক ‘গর্ত’। গর্ত নাটকটি ভৈরবের বিজয় মেলার মঞ্চে ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা শুরু হয়। কনকনে শীতেও দর্শকদের ব্যাপক নির্মল বিনোদন দিয়ে প্রশংসা কুড়িয়েছে প্রায় দেড় যুগ ধরে চলা সাংস্কৃতিক সংগঠন ‘নিবেদিতা নাট্যাঙ্গান’ এর পরিবেশনা। নাটকটি বিজয় মেলায় উপস্থিত থেকে দর্শক সারিতে বসে সরাসরি উপভোগ করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত পরিচালক রাকিব মোসাব্বির, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সুমন মোল্লা, ভৈরব অনলাইন নিউজ ক্লাবের সভাপতি সাংবাদিক আলাল উদ্দিন, নিবেদিতা নাট্যাঙ্গানের সাবেক কর্মী নিশাত জাহান, ভৈরব অনলাইন নিউজ এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক আশরাফুল আলম, ভৈরব অনলাইন নিউজ ক্লাবের নির্বাহী সদস্য তরুন লেখক সোহান রহমান’সহ প্রায...









