এজাহারই ছিল ষড়যন্ত্রমূলক
অনলাইন ডেক্স।।
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সমাবেশে হত্যাকাণ্ডের পর দলটির পক্ষ থেকে মামলা দিতে গেলে পুলিশ সেই মামলা নেয়নি। বরং পুলিশ বাদী হয়ে মামলা করে। এজাহার সাজানো হয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরামর্শে। জঙ্গিরা বারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে—এটা জানা থাকা সত্ত্বেও এ হামলার পেছনে জঙ্গিরা থাকতে পারে সে রকম বক্তব্য ছিল না সাদামাটা ওই এজাহারে। এরপর তদন্তের সময় ‘জজ মিয়া নাটক’ও সাজানো হয়।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অন্যতম ভয়াল হামলার ঘটনাটি ঘটে ২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ভয়ংকর গ্রেনেড হামলা। ওই হামলায় নিহত হয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৪ জন। তাদের মধ্যে ছিলেন তখন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান। আহত হন শেখ হাসিনাসহ ৩৩৮ জন দলীয় নেতাকর্মী-সমর্থক, কর্তব্যরত সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তাকর্মী। শেখ হাসিন...









