১০ই নভেম্বর,২০১৯খ্রিঃ বাংলাদেশ ডেন্টাল পরিষদের সারা বাংলাদেশের সরকারি চাকুরিজীবী সদস্যদের মতবিনিময় সভা
রিচার্ড ডলার(বিশেষ প্রতিনিধি) :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ও নিবন্ধিত ৩/৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি কোর্সে এস.এস.সি/এইচ.এস.সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ অনেক মেধাবী ছাত্র/ছাত্রীরা দেশের সরকারী ৯টি প্রতিষ্ঠানে ৪৪৫জন এবং বেসরকারী ১০৩টি প্রতিষ্ঠানে ১৯৬৮ জন সর্বমোট ২৪১৩ জন প্রতি বছর ভর্তি হয়ে পড়াশুনা করে আসছেন। এ রকম প্রায় ১০ (দশ) হাজার ডেন্টাল টেকনোলজিস্ট বাস্তবমূখী ও যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে সম্মান জনক ক্যারিয়ার গড়ে তোলার উদ্দেশ্যে পড়শুনা করেছেন । উক্ত কোর্স সম্পন্নকারী সারা দেশের বিপুল সংখ্যক সুদক্ষ ও সুপ্রশিক্ষিত ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) দের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ ডেন্টাল পরিষদ’। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখ ও দ...









