Monday, May 18

Author: News Desk

‘টপলেস’ তানিশার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিনোদন
জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় এ পর্যন্ত চলচ্চিত্রে তেমন সুবিধা করতে পারেননি। তবে বিগ বসে অংশ নেয়ার পর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে ঠিকই বারবার আলোচনায় স্থান করে নিয়েছেন। এরমধ্যে কখনও অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে, কখনওবা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন তিনি। এরই মাঝে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি নগ্ন ছবি পোস্ট করেছেন তানিশা। যা দ্রুত ভাইরাল হওয়ায় ফের আলোচনায় তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের একটি ‘টপলেস’ ছবি পোস্ট করে তানিশা লিখেছেন- ‘যদি নিজের কোনো ভাল কিছু আপনার নজরে না আসে, তবে একটা ভাল আয়না জোগাড় করুন।‘ তিনি আরও লিখেছেন, ‘আমার আয়নার কোনো ব্যাখ্যা দরকার নেই। সুপ্রভাত পৃথিবী।’ স্বাভাবিক ভাবেই এরপর হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তানিশাকে ‘হট’, ‘সুন্দরী’ ই...

সালমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ভিডিও ভাইরাল

বিনোদন
‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’ একটু পুরনো। তবে সম্প্রতি বলিউড অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত যৌন হেনস্তার অভিযোগের পর বলিউডে স্রোতের মতো আসছে একের পর এক অভিযোগ। সেই অভিযোগের তালিকায় প্রকাশ হয়েছে অনেক নামি অভিনেতা থেকে শুরু করে নির্মাতা-সংগীতশিল্পীর নাম। এবারে এলো বলিউডের জন্য চমক জাগানিয়া অভিযোগটি। ছোটপর্দার অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী পূজা মিশ্র দাবি করেছেন, তাকে ধর্ষণ করেছিলেন বলিউড ভাইজান’খ্যাত সালমান খান। শুধু তাই-ই নয়, পূজার অভিযোগ, সালমান খানের দুই ভাইও তাকে ধর্ষণ করেছেন। আর বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে পূজার অভিযোগ, তিনি তাকে ‘কালো জাদু’ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন পূজা। সেখানে তিনি অভিযোগ করেন, ‘একাধিক অনুষ্ঠানে অসচেতন অবস্থায় সালমান, আরবাজ ও সোহেল খান আমাকে ধর্ষণ করেছেন।’ পূজা এমনও অ...

সিনেমার লোভ দেখিয়ে বিছানায় নিতে চেয়েছিলেন পরিচালক

বিনোদন
বলিউড উত্তাল #me too ঝড়ে। একের পর এক জনপ্রিয় নাম উঠে আসছে কাজের বিনিময়ে নারীদের ভোগ করতে চাওয়ার অভিযোগ। অমিতাভ বচ্চনের নামও এসেছে যৌন হেনস্তার দায়ে। তবে এইসব অভিযোগে অনেক আগে থেকেই অভ্যস্ত বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাই। বেশ কয়েকজন অভিনেত্রীই এই নির্মাতার বিরু বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। এবার সেই অভিযোগপত্র দায়ের করেছেন ছোটপর্দার অভিনেতা ও মডেল কেট শর্মা। অভিযোগ দায়েরের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন কেট। তার অভিযোগ, সুভাষ ঘাই তাকে একা পেয়ে জোর করে জড়িয়ে ধরে চুমুর চেষ্টা করেছিলেন। তাকে সিনেমায় নেবেন বলে বিছানায় যেতে বলেছিলেন। কেট রাজি না হলে সুভাষ তাকে কাজও দেবেন না বলে হুমকি দিয়েছিলেন। কেটের ভাষ্য, ‘চলতি বছরের ৬ আগস্ট তিনি আমাকে তার ব্যক্তিগত ঘরে ডেকেছিলেন। পাঁচ-ছয়জন লোকও ছিল তার ঘরে। সবার সামনেই তিনি আমাকে ম্যাসাজ করতে বলেন। এটা আমার জন্য বিশ্রী ছিল, কিন্তু জ্যেষ্ঠ ...

৭০০ কোটি টাকা সংসদ নির্বাচনে বরাদ্দ

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন অাহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে ৭শ’ কোটি টাকা। ইতোমধ্যে খাতভিত্তিক ব্যয়ের জন্য নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছে। অনেক নির্বাচন সামগ্রী ক্রয় করে গুদামজাত করা হয়েছে। অবশিষ্টগুলো ৩০ অক্টোবরের মধ্যেই কেনা হবে। সোমবার বিকেলে রাজধানীর অাগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ৩৬তম সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সংসদ ভোটের তফসিলের বিষয়ে তিনি বলেন, সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। আমরা সবকিছু চুলচেরা বিশ্লেষণ করেছি। ভোটার তালিকার সিডি (কমপ্যাক্ট ডিস্ক) প্রস্তুত করে আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। কোনো ভুলত্রুটি থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে তাদের অবহিত করতে বলা হয়েছে। তিনশ’ আসনের সীমানা নির্ধারণের কাজও শেষ করেছি। ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে ৫ শতাংশ অতিরিক্ত রাখা হয়েছে যদি দুর...

পনের আগস্টের নির্মম ঘটনার ওপর নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’ আজ মঞ্চস্থ হচ্ছে

বিনোদন
ঢাকা, ১৪ অক্টোবর ২০১৮ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগস্টে নির্মমভাবে হত্যার ঘটনাপ্রবাহ নিয়ে নাটক ‘ শ্রাবণ ট্র্যাজেডি’ আজ আবার মঞ্চস্থ হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলমান গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মহাকাল নাট্য সম্প্রদায়ের দর্শক নন্দিত এই নাটকটি ইতোমধ্যে প্রযোজনার ক্ষেত্রে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব কমিটির আহবায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস আজ বাসসকে এই তথ্য জানান । ১৯৭৫ সালের পনের আগস্টের কালো রাতে স্বাধীনতাবিরোধী একদল ঘাতক বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সদস্যদের ধানমন্ডিতে তাঁর বাসভবনে আক্রমণ করে এই হত্যাকান্ড ঘটায়। খুনীরা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ...

গঙ্গা-যমুনা উৎসবে মঞ্চস্থ হলো নাটক ‘গ্যালিলিও’

বিনোদন
ঢাকা, ১৫ অক্টোবর ২০১৮ (বাসস) : গঙ্গা-যমুনা উৎসবে মঞ্চস্থ হলো নাগরিক নাট্য সম্প্রদায়ের সাড়া জাগানো নাটক ‘গ্যালিলিও’। মঞ্চের খ্যাতিমান দুই অভিনেতা আলী যাকের ও আসাদুজ্জামান নূর’সহ সকল অভিনেতাদের প্রাণবন্ত অভিনয়ে নাটকটি আবারও দর্শক-শ্রোতার মন জয় করলো। নাটক শেষে অভিনেতা আলী যাকের সংক্ষিপ্ত ভাষণে দর্শকদের উদ্দেশে বলেন, দর্শকদের ভালবাসি বলেই বার বার নাটকের মঞ্চে ফিরে আসি। চিন্তায় ছিলাম, এই বয়সে মঞ্চে ফিরে সবার মন জয় করতে পারবো কি না। সংশয় দূর হলো । সব সময় মঞ্চেই লড়াই করে এসেছি। কিন্তু কৃতজ্ঞ দর্শকদের প্রতি। অবশেষে দীর্ঘকাল পর আবার আপনাদের সন্মুখে অভিনয় করতে পারলাম। দোয়া করবেন, জীবনেসর শেষ সময়েও যেন মঞ্চেই থাকতে পারি। আলী যাকের নাটকের মূল চরিত্র পদার্থবিজ্ঞানী গ্যালিলিও’র চরিত্রে শুরু থেকে শেষ পর্যন্ত শক্তিমান অভিনেতার খ্যাতিকে আবারও উপস্থাপন করলেন। সংলাপ, অভিনয় সবকিছুতেই ছিলেন প্রাণবন্ত। নাটক...

ড. মুহম্মদ ইউনূসের প্ররোচনায় বিশ্বব্যাংক পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করেছিলো : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
শান্তিতে নোবেলজয়ী ড. মুহম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর নামফলক উন্মোচনকালে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ড. ইউনূসের প্ররোচণায় বিশ্বব্যাংক পদ্মাসেতু নির্মাণের অর্থায়ন বন্ধ করে দেয়। তিনি বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি পদে ছিলেন। তাকে বলার পরও তিনি সরলেন না। উল্টো সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করলেন। মামলায় হেরে আমেরিকায় যান তিনি। সেখানে তার প্ররোচণায় তখনকার বিশ্বব্যাংক প্রধান পদ্মাসেতু প্রকল্পের অর্থ বন্ধের অর্ডার দিয়ে যান।’ ১. পশ্চিমা অনেক রাষ্ট্রদূত আমাকে হুমকি দিয়েছেন, স্টেট ব্যাংক আমার ছেলে জয়কে তিনবার ডেকে নিয়ে শাসিয়েছে। ২. অথচ ইউনূসকে আমরা কখনো অসম্মান করতে চাইনি প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে করে মাওয়ার দোগাছিতে পদ্মাসেতুর সার্ভিস এরিয়ার-১ এর মাঠে অবতরণ করেন। এরপর গাড়িতে যান সেতু এ...

নির্বাচনের আগে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহাররোধে তৎপর র‍্যাব

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
অনলাইন রিপোর্টার ॥ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব প্রতিদিনই স্পেশাল ‘ড্রাইভ’ অভিযান পরিচালনা করছে। আজ সোমবার সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেনজীর আহমদে বলেন, নির্বাচনকে ঘিরে নির্বাচনের প্রাক্কালে প্রতিদিনই স্পেশাল ড্রাইভ দিচ্ছি। তবে আমি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ কোনো সপ্তাহ বা দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছরই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। তবে আসন্ন নির্বাচন উপলক্ষে অতিমাত্রায় নজর রাখছি। যাতে করে অবৈধ অস্ত্রের ঝনঝনানি থাকতে না পারে। সেসঙ্গে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার এই দুটো বিষয়েই আমরা সর্তক আছি। যাতে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার না হয় সেজন্যও তৎপ...

আরও ভাল খেলার প্রত্যয় মৌসুমী-মারিয়াদের

খেলা
স্পোর্টস রিপোর্টার ॥ ধারাবাহিক নজরকাড়া সাফল্য পাওয়া বাংলাদেশের অনুর্ধ মহিলা দলের সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সপ্তাহখানেকের মধ্যে তাজিকিস্তানে এএফসি বাছাই ফুটবলে খেলতে যাবে বাংলার তরুণীরা। এটিসহ সামনের টুর্নামেন্টগুলোতে আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ালটনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এমন প্রত্যয়ের কথা জানিয়েছেন অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী ও কোচ গোলাম রাব্বানী ছোটন। রবিবার বাফুফে ভবনে সংবর্ধনা দেয়া হয় ভুটানে সাফ অনুর্ধ-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে। চ্যাম্পিয়ন দলের ২৩ সদস্যের প্রত্যেককে ওয়াটলটনের পক্ষ থেকে দেয়া হয়েছে একটি করে রেফ্রিজারেটর। আর কোচিং স্টাফরা পেয়েছেন একটি করে মোবাইল ফোন। এর আগে গত বৃহস্পতিবার এএফসি অনুর্ধ-১৬ বাছাই ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের গণভবনে সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে...

এখন আলোচনার কী আছে : মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী , ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হয়ে গেছে,

জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ আইনতো জাতীয় সংসদে পাস হয়ে গেছে। সংসদে পাস হওয়ার পর এখন আর কিছু করার নেই। এখনই এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনারই বা কী আছে? এ আইন প্রসঙ্গে যুক্তরাজ্যের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, সেখানে তো এ আইন আরো কড়া। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। বৈঠকের নিয়মিত এজেন্ডা সম্প্রচার আইন-২০১৮ নিয়ে আলোচনার সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গটি তোলেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারার বিষয়ে সম্পাদক পরিষদসহ সাংবাদিক নেতাদের আপত্তির কথা উল্লেখ করে আলোচনা শুরু করলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন...