Monday, May 18

Author: News Desk

৩ লাখ টাকার জন্য স্ত্রীকে অন্যের বিছানায় পাঠালেন মিতুল!

৩ লাখ টাকার জন্য স্ত্রীকে অন্যের বিছানায় পাঠালেন মিতুল!

বিনোদন
“এক রাত” শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন আফফান মিতুল ও তানিন সুবাহ। সবুজ খানের রচনায় ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “এক রাত” এ তারা স্বনামে অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। হঠাৎ ৩ লাখ টাকার প্রয়োজন মিতুলের। টাকা যোগাড় করতে না পারলে পরের দিন মিতুলকে জেলে যেতে হবে। এদিকে, মিতুলকে ৩ লাখ দিতে রাজি হয় শিল্পপতি আজাদ। তবে, শর্ত জুড়ে দেয়, এক রাতের জন্য তানিনকে পাঠাতে হবে তার বিছানায়। ধর্মসংকটে পড়ে মিতুল। কি করবে সে? টাকার বিনিময়ে নববধূ তানিনকে কি মিতুল একরাতের জন্য শিল্পপতি আজাদের কাছে পাঠাবে? এমনই গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “এক রাত”। এতে শিল্পপতি আজাদ চরিত্রে অভিনয় করেছেন নির্জন আজাদ। আফফান মিতুল ও তানিন সুবাহ এর আগে খণ্ডনাটক “ম্যারেজ মিডিয়া”, বিজ্ঞাপনচিত্র “সনিক সরিষার তেল” এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “স্বপ্নযাত্রা”তে একসাথে অভিন...
ভৈরব অনলাইন নিউজ ক্লাব-এর সম্মাননা ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত।

ভৈরব অনলাইন নিউজ ক্লাব-এর সম্মাননা ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত।

বাংলাদেশ
আশরাফুল আলম,ভৈরব(কিশোরগঞ্জ)|| কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরবের ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে ২৩শে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১১ঘটিকায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'ভৈরব অনলাইন নিউজ এজেন্সি' -এর আয়োজনে অনলাইন ভিত্তিক সংবাদ ও সাংবাদিক সংগঠন 'ভৈরব অনলাইন নিউজ ক্লাব' এর আত্মপ্রকাশের শুভ উদ্ভোধন উপলক্ষে "ভৈরব অনলাইন নিউজ ক্লাব" এর সম্মাননা-২০১৮ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন ভৈরব অনলাইন নিউজ ক্লাব" এর অর্থ সম্পাদক মোঃজামাল উদ্দিন। 'ভৈরব অনলাইন নিউজ এজেন্সি'র প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সংগীত অঙ্গনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে পুরস্কার প্রাপ্ত রাকিব মোসাব্বির এর বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত অতিথিদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন-প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ্ মিয়া ভৈরব উপজেলা আওয়ামীলীগ, প্রবীণ ও সিনিয়র ...
দিহান-লিয়ার ‘ভালোবাসার মানে কী’

দিহান-লিয়ার ‘ভালোবাসার মানে কী’

বিনোদন
নিজস্ব প্রতিবেদক : ইমতিয়াজ মেহেদী হাসানের পরিচালনায় শেষ হলো এসএম সোহেলের ‘ভালোবাসার মানে কী’ গানের মিউজিক ভিডিও’র দৃশ্যায়ন। নারায়ণগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্প্রতি গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিহান হাজারী ও নুসরাত লিয়া। অন্যান্য চরিত্রে নীলা, বাদশাহ, বাবুল প্রমুখ অভিনয় করেছেন। চিত্রগ্রহণ করেছেন অনু সুমন। গানটি নিয়ে দিহান হাজারী বলেন, ব্যতিক্রমী একটি গল্পে গানটি নির্মিত হয়েছে। চেষ্টা করেছি নির্মাতার চাহিদা মোতাবেক নিজের সর্বোচ্চটা দিতে। আশারাখি দর্শক একটি ভালো কাজ পেতে যাচ্ছে। নুসরাত লিয়া বলেন, গানটির গায়কী ও সুর অসাধারণ। সেই মুগ্ধতা থেকেই গানটি করা। চেষ্টা করেছি নিজেকে নিংড়ে ভালো কাজটাই উপহার দিতে। বাকীটা দর্শকরাই বলতে পারবেন। সঙ্গীতশিল্পী এসএম সোহেল বলেন, গ্রামীণ আবহে দুই ধর্মের প্রেমকাহিনী নিয়ে গানের কথা সাজিয়েছি। পাশাপাশি নিজে কণ্ঠও দি...
অভিনেতা পলাশ লোহ একান্ত সাক্ষাৎকার

অভিনেতা পলাশ লোহ একান্ত সাক্ষাৎকার

বিনোদন
মারুফ সরকার, বিনোদন প্রতিবেদকঃ আপনাদের কাছে তুলে ধরবো অভিনেতা পলাশ লোহর কথা। যার সাথে কথা হয় আমাদের প্রতিবেদকের। বিস্তারিত শুনুন নিজের মুখে। ● কবে থেকে মিডিয়ায় কাজ করছেন? প্রথম কাজ কোনটা? >> আমার প্রথম কাজ ২০১০ এ। ১৬ পর্বের মুক্তিযুদ্ধের একটা ধারাবাহিক নাটক যার নাম ছিল "মুক্তিযুদ্ধ একাত্তর"। পরিচালক ছিলেন পারভেজ আমিন। দেশ টিভিতে প্রচারিত হয়েছিলো । আমি সেটায় মুক্তিযোদ্ধার চরিত্র করেছিলাম । ● কি কি কাজ করেছেন? > ২০১০ এর পর পড়াশোনার চাপের কারণে তিন চার বছর তেমন কাজ করা হয়নি। ২০১৪ থেকে আবার কাজ শুরু করে বেশ কিছু কাজ করে ফেলেছি । শ্রাবণী ফেরদৌস ও শুভ্র খান পরিচালিত ধারাবাহিক নাটক "অনাকাঙ্খিত সত্য" আর টিভিতে, সাইফুল ইসলাম মান্নু পরিচালিত টেলিফিল্ম "তোমায় দেখবো বলে" চ্যানেল আই তে, সাদাত রাসেল পরিচালিত "ওল্ড টাউন লেন" দেশ টিভি তে, আতিকুর রহমান বেলাল পরিচালিত ভিএফএক্স নির্ভর ধ...
প্রেম আমার ২ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পূজা চেরি

প্রেম আমার ২ নিয়ে ব্যাস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পূজা চেরি

বিনোদন
সিলেটের বিভিন্ন লোকেশনে প্রেম আমার -২ ছবি নিয়ে ব্যাস্ত সময় পার করছে পোড়ামন -২ খ্যাত চিত্র নায়িকা পূজা চেরি। যার অভিনয় দেখে বাংলাদেশের সব বড় বড় নায়িকারা প্রশংসা করেছে।যে তার অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন। সেই পূজা চেরি এখন ব্যাস্ত ভারতের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রেম আমার -২ ছবির কাজ নিয়ে । জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় এই ছবিতে শুটিং চলছে সিলেটের বিভিন্ন লোকেশনে। এ ছবিটির ব্যাপারে পূজা বলেন ,এই ছবিটি খুব ভালো একটা ছবি আর পরিচালক রাজ স্যার খুব আন্তরিক মানুষ তার সাথে কাজ করে খুব ভালো লাগছে আর দর্শকদের বলবো আপনারা যেভাবে পোড়ামন -২ ছবিটি দেখেছেন ঠিক সেই ভাবে আমার এই ছবি প্রেম আমার -২ হলে গিয়ে দেখবেন বলে আশা রাখি।...
হঠাৎ অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ?

হঠাৎ অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ?

লাইফস্টাইল
প্রশ্ন: হঠাৎ অস্থিরতা ও খারাপ লাগা বড় কোনো রোগের লক্ষণ? উত্তর: নানা কারণেই কারও হঠাৎ অস্থির ও খারাপ লাগতে পারে। তবে রক্তে শর্করাস্বল্পতা ও নীরব হার্ট অ্যাটাক—এই দুটো কারণ হলো সবচেয়ে মারাত্মক। ডায়াবেটিসের রোগী, যাঁরা ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন, তাঁদের রক্তে শর্করাস্বল্পতা হলে অস্থির লাগে, বুক ধড়ফড় করে, ঘাম হয়, হাত-পা কাঁপে। তৎক্ষণাৎ চিনি বা মিষ্টি খেলে তা ভালো হয়ে যায়। আবার নীরব হার্ট অ্যাটাকেও এই ধরনের উপসর্গ থাকতে পারে। এ ধরনের উপসর্গে জরুরি চিকিৎসার প্রয়োজন।  ডা. এ বি এম আব্দুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।...
জিএম কাদেরের সঙ্গে আলমের ছবি, নির্বাচন নিয়ে যা বললেন

জিএম কাদেরের সঙ্গে আলমের ছবি, নির্বাচন নিয়ে যা বললেন

বিনোদন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের সঙ্গে হিরো আলমের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আর এই ছবিকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় চলছে হইচই। বেশকিছু অনলাইন পোর্টাল জানাচ্ছে হিরো আলম বগুড়া থেকে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন। তবে বিষয়টিকে একেবারে উড়িয়ে দিয়েছেন মিউজিক ভিডিও থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম। যিনি তার বগুড়ার গ্রাম এরুলিয়ায় ডিশ আলম হিসেবেও পরিচিত। হিরো আলম কালের কণ্ঠকে বলছেন, 'কয়েকদিন আগে আমি জিএম কাদের স্যারের উত্তরার বাসায় যাই। আমি তাঁর দোয়া নিতে গিয়েছিলাম। তাঁকে বললাম আমি বগুড়া থেকে নির্বাচন করবো। তবে তিনি নির্বাচন করার বিষয়ে কিছু না বলে দলে যোগ দিতে বলেন। আলাপ এই পর্যন্তই। এর বাইরে তেমন কোনো আলাপ হয়নি।' জিএম কাদেরের পূর্বে সাবেক যোগাযোগ মন্ত্রী তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা স্যারের সাথে প্রেসক্লাবের বিপরীতে তার অফিসে দেখা করে...
খালেদা জিয়ার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে অভিযোগ আকারে উত্থাপন করা হবে-ফিনল্যান্ড বিএনপি

খালেদা জিয়ার বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে অভিযোগ আকারে উত্থাপন করা হবে-ফিনল্যান্ড বিএনপি

আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
বুধবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় ইউরোপীয় পার্লামেন্টে এশিয়া চ্যাপ্টারের শুনানিতে নিয়মিত অংশ নেওয়া বিএনপির ফিনল্যান্ড শাখা। খালেদা জিয়ার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার শুনানির জন্য কারাগারের ভেতরে আদালত স্থাপন করেছে সরকার, যাকে ‘সংবিধান ও আইন পরিপন্থি’বলছে তারা। বিবৃতিতে বলা হয়, সরকার এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না এলে বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টে অভিযোগ আকারে উত্থাপন করা হবে এবং তা শিগগিরই। তাদের মতে, “সর্বোচ্চ আদালতের অনুমোদন ছাড়া এভাবে কারাগারের ভেতরে একজন বন্দির বিচারের ব্যবস্থা করা শুধু নজিরবিহীন নয়, মানবাধিকার লঙ্ঘনও।” এরই মধ্যে বিষয়টি ইইউ পার্লামেন্টের সংশ্লিষ্ট চ্যাপ্টারের কাছে তুলে ধরা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ ও মোকলেসুর রহমান চপল ছাড়াও ওই বিবৃতিতে সই করেন এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, সা...
মালিতে টেকনিক্যাল ত্রুটির কারণে ট্রাক নদীতে, নিহত ২০

মালিতে টেকনিক্যাল ত্রুটির কারণে ট্রাক নদীতে, নিহত ২০

আন্তর্জাতিক
শ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি ট্রাক নদীতে পড়ে যাওয়ায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। ব্রেকফেলের পর ট্রাকটি নদীতে পড়ে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার রাতে দেশটির মোপ্টি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, প্রাথমিকভাবে ২০ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এছাড়া জরুরি সহায়তা প্রদানকারী সংস্থাগুলো ৬৩ জনকে জীবিত উদ্ধার করেছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে জানা গেছে, ব্রেক সিস্টেমের সঙ্গে যুক্ত একটি টেকনিক্যাল ত্রুটির কারণে এই নাটকীয় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।...
৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে খালেদার চিকিৎসায়

৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে খালেদার চিকিৎসায়

বাংলাদেশ, রাজনীতি
কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসায় ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। গণমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এই বোর্ড গঠন করা হয়েছে। তবে, এ বোর্ডে কারা রয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি। এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠনের জন্য তারা বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর এই বোর্ড গঠন করা হয়েছে। সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করতে চলতি মাসের ১৫ কিংবা ১৬ তারিখে কারাগারে যেতে পারে মেডিক্যাল বোর্ড। এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, একটি মেডিক্যাল বোর্ড গঠনের কথা আমরাও শুনেছি। তবে কাকে কাকে নিয়ে এ বোর্ড গঠন করা হয়েছে, তা এখনও...