Monday, May 18

Author: News Desk

এবার প্লেন চালাবে সৌদি নারীরা

এবার প্লেন চালাবে সৌদি নারীরা

আন্তর্জাতিক
নারীদের অবাধ স্বাধীনতার পথ ফের প্রশস্ত করছে সৌদি আরব। এর অংশ হিসেবে সৌদি নারীরা এবার প্লেন চালাতে পারবে। দীর্ঘদিনের ড্রাইভিং নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর এবার প্লেনের ককপিটে বসতে যাচ্ছেন সৌদি নারীরা। সৌদি আরবের একটি ‘ফ্লাইট স্কুল’ দেশটির নারীদের প্লেন চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। খবর খালিজ টাইমস। এর আগে দেশটির ট্রাফিক অধিদফতর নারীকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে। সৌদি আরবকে বলা হয়, কট্টোর রক্ষণশীল দেশ। কিন্তু সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশে ব্যাপক সংস্কার অভিযান চালাচ্ছেন। এরমধ্যে অন্যতম নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান তার এই সংস্কার কার্যক্রমেরই অংশ। অথচ বছর খানেক আগেও ভাবা সম্ভব ছিল না মেয়েরা দেশটিতে গাড়ি চালাতে পারবেন। এখন আবার প্লেন চালাবে!...
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদার জামিন ২২ জুলাই পর্যন্ত

জিয়া চ্যারিটেবল মামলায় খালেদার জামিন ২২ জুলাই পর্যন্ত

রাজনীতি
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২২ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য একইদিন ধার্য করেছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। তবে কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডি ওয়ারেন্ট পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয়-‘খালেদা জিয়া আজ শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি।’ অপরদিকে খালেদা জিয়ার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীরা তার জামিন বৃদ্ধির আবেদন করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের...
সাগর-রুনি হত্যা : মামলার প্রতিবেদন পেছালো ৫৯ বার

সাগর-রুনি হত্যা : মামলার প্রতিবেদন পেছালো ৫৯ বার

বাংলাদেশ
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫৯ বারের মতো পেছাল। নতুন দিন ঠিক করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। আজ(মঙ্গলবার) মামলার প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ঠিক করেন। এ নিয়ে গত ৬ বছরে ৫৯ বার সময় বেঁধে দেয়া হলেও প্রতিবেদন দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ। ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাস...
স্বর্ণ ব্যবসায়ী হত্যার তদন্তে পাওয়া গেল কাপড় ব্যবসায়ীর অপহরণকারীকে

স্বর্ণ ব্যবসায়ী হত্যার তদন্তে পাওয়া গেল কাপড় ব্যবসায়ীর অপহরণকারীকে

বাংলাদেশ
নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ২১ মাস আগে নিখোঁজ হওয়া কাপড় ব্যবসায়ী স্বপন কুমার সাহাকে অপহরণকারীর পরিচয় পাওয়া গেছে। সোমবার জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সুপার নূরে আলম বলেন, প্রবীর হত্যা মামলার বিষয়ে বাপেন ভৌমিককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, স্বপনের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন প্রবীরের বন্ধু পিন্টুর প্রেমিকা রত্না রাণী চক্রবর্তী ব্যবহার করেন। পরে এই ফোনের সূত্র ধরে পুলিশ রত্না ও আব্দুল্লাহ আল মামুন নামের একজনকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, এদিন সন্ধ্যায় গ্রেপ্তারকৃত রত্না ও মামুনকে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশেক ইমামের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ জুন নারায়ণগঞ্জের কালিরবাজার নিখোঁজ হন প্রবীর। এই ঘটনায় তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দেবনাথ এব...
ফিলিস্তিন আমার হৃদয়: আব্বাসকে ম্যারাডোনা

ফিলিস্তিন আমার হৃদয়: আব্বাসকে ম্যারাডোনা

খেলা
ফিলিস্তিন আমার হৃদয়। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বললেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। রোববার রাশিয়ার রাজধানী মস্কোতে আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় ম্যারাডোনাকে ধন্যবাদ জানান এবং একটি জলপাই গাছের শাখা বহনকারী ঘুঘু একটি ছবি উপহার দেন আব্বাস। গত শনিবার ম্যারাডোনা নিজের ইনস্টাগ্রাম পেজে আব্বাসের সঙ্গে আলিঙ্গনের একটি ছবি পোস্ট করে লেখেন, এই মানুষটা ফিলিস্তিনে শান্তি চায়। প্রেসিডেন্ট আব্বাসের একটা দেশ আছে এবং সেখানে তার অধিকার আছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে রাশিয়ায় যান আব্বাস। অন্যদিকে ভেনিজুয়েলা সরকার পরিচালিত নিউজ নেটওয়ার্ক চ্যানেল টেলিসুর’র ভাষ্যকার হিসেবে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ কভার করেছেন ম্যারাডোনা। প্রসঙ্গত, বিশ্বকাপের শেষ শো’তে ম্যারাডোনা বলেন, আমাদের কেনা যায় না, আমরা পায়ে-হাতে-মনে বামপন্থী ...
না ফেরার দেশে বলিউড অভিনেত্রী রীতা ভাদুড়ি

না ফেরার দেশে বলিউড অভিনেত্রী রীতা ভাদুড়ি

বিনোদন
চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রীতা ভাদুড়ি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। গত সোমবার মাঝরাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রীতা ভাদুড়ির মৃত্যুতে অভিনয় জগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা শিশির শর্মা সোশ্যাল মিডিয়ায় রীতা ভাদুড়ির মৃত্যুর কথা জানিয়ে বলেন, ‘অন্ধেরি পূর্বতে মঙ্গলবার দুপুর ১২টায় রীতা ভাদুড়ির শেষকৃত্য সম্পন্ন হবে। তার অকালপ্রয়াণে একজন মা এবং একজন ভালো মনের মানুষকে হারালো অভিনয়জগত।’ জানা গেছে, ভিলে পার্লের সুজয় হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের এই অভিনেত্রী। কিডনির সমস্যা নিয়েই সম্প্রতি হাসপাতালে ভর্তি হন তিনি। বেশ কিছুদিন ধরে তার ডায়ালিসিসও চলছিল। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, সোমবার রাত দেড়টায় ভিলে পার্লের ওই হাসপাতালে মৃত্যু হয় রীতা ভাদুড়ির। এরপর ভোর ৪টায় পরিবারের হাতে তুলে দেয়া হয় অভিনেত্রীর মরদেহ। ‘সাওয়ান ক...
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকা করার প্রস্তাব বিজিএমইএর

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৩৬০ টাকা করার প্রস্তাব বিজিএমইএর

জাতীয়
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৬,৩৬০ টাকা নির্ধারনের প্রস্তাব করেছে পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মুদ্রাস্ফীতি বিবেচনা করে এই মজুরি নির্ধারণ করা হয়েছে বলে জানান সংস্থাটির সভাপতি সিদ্দিকুর রহমান। আজ সোমবার ন্যূনতম মজুরি কমিশনের তৃতীয় বৈঠকে এ প্রস্তাব করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন ন্যূনতম মজুরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম। শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বেগম শামসুন্নাহার ভূঁইয়াসহ অনেকে। শ্রমিকদের পক্ষ থেকে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মোট মজুরি ১২০২০ টাকা নির্ধারনের প্রস্তাব করা হয়। শ্রমিকদের জীবনযাপন ব্যয়, মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত দ্রব্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরণ, ঝুঁকি ও মান, ব্যবসায়িক সামর্থ্য ও অন্যান্য আর্থ-সামাজিক বিষয় বিবেচনা করে নতুন মজুরি কাঠামো ধরা হয়। এদিকে অবিলম্বে মজুরি ১৬০০০ টাকা করার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউ...
ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হলো আমেরিকান সাংবাদিককে

ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া হলো আমেরিকান সাংবাদিককে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন থেকে জোর করে এক আমেরিকান সাংবাদিককে বের করে দেয়া হয়েছে। ‘পরমাণু অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি’র একটি কপি দেখানোয় ওয়াশিংটন ডিসির ‘দ্য ইনস্টিটিউট ফর পাবলিক অ্যাকিউরেসি’র কমিউনিকেশনস ডিরেক্টর এবং দ্য ন্যাশন ম্যাগাজিনের সাংবাদিক স্যাম হুসেইনিকে বের করে দেয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রাম্প ও পুতিন পৌঁছানোর আগে তাকে সম্মেলন কক্ষ থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী বের করে দিচ্ছে। এদিকে সংবাদ সম্মেলনটি কভার করতে হুসেইনির জন্য প্রেস অনুমোদন নেয়া হয়েছিল বলে দ্য ন্যাশনের মুখপাত্র কেইটলিন গ্র্যাফ নিশ্চিত করেছেন। তিনি বলেন, যখন কিনা প্রশাসন একের পর এক গণমাধ্যমে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, তখন হুসেইনিকে জোর করে সংবাদ সম্মেলন থেকে বের করে দেয়া আমা...
কুষ্টিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

কুষ্টিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

বাংলাদেশ
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব আহম্মেদকে (২৮) ১৬০ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে কুষ্টিয়া র‌্যাব-১২ খাজানগরে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা, ২৩ রাউন্ড শটগানের গুলি, অবৈধ ইয়ার গান ও পাঁচ শতাধিক ইয়ার গানের গুলি, বিভিন্ন আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ পায়। রাজিব আহম্মেদ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার চাউল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে। রাজিব আহম্মেদ দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল। এর আগেও মাদক ও অস্ত্রসহ দুইবার আটক হয়েছেন তিনি। কিন্তু তার বাবা কোটিপতি হওয়ায় তাকে বেশি সময় আটক থাকতে হয়নি। এলাকাবাসী জানায়, বাবার গাড়িতে করেই কৌশলে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করত রাজিব। কিছুদিন আগে ঢাকার মহাখালীতে অস্ত্র ও ৮০০ পিস ফেনসিডিলসহ তার মাইক্রোবাস আটক করা হয়। পরে কোটিপতি বাবার টাকায...
গণতন্ত্র আছে বলেই পুলিশ বিএনপির পল্টন অফিস বন্ধ করেনি: কাদের

গণতন্ত্র আছে বলেই পুলিশ বিএনপির পল্টন অফিস বন্ধ করেনি: কাদের

রাজনীতি
গণতন্ত্র না থাকলে বিএনপির নেতারা অসত্য, অশ্রাব্য, অগণতান্ত্রিক ভাষায় কথা বলতে পারতেন না। প্রতিদিন সংবাদ সম্মেলনে মিথ্যাচারের পরও পুলিশ তাদের পল্টন অফিস বন্ধ করেনি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যকে ভাঙা রেকর্ড উল্লেখ করে তিনি এসব কথা বলেন। সোমবার সন্ধ্যায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের আয়োজনে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গ্রেপ্তার দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা অগণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারছেন। গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা টক শোতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে স্বাধীনভাবে যা খুশি তা বলছ...