বার্সা থেকে ফের চীনা ক্লাবে পাওলিনহো
রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হারতে হয় ব্রাজিলকে। ষষ্ঠ শিরোপার মিশন থেকে ছিটকে যাওয়ার পরই ফের চীনে যাবার পরিকল্পনা রয়েছে বলে ইঙ্গিত দেন পাওলিনহো। দুই দিন পরই এর আনুষ্ঠানিক ঘোষণা এলো।
বার্সেলোনা ছেড়ে আবারও গুয়াংজু এভারগ্রান্ডেতে ফিরে গেলেন ২৯ বছর বয়সী এই তারকা। স্প্যানিশ জায়ান্টরা বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিসি জানায়, চাইনিজ সুপার লিগের (সিএসএল) দলটিতে বার্সা থেকে ৬ মাসের লোনে যোগ দিয়েছেন এই মিডফিল্ডার। যদিও আগামী ৩১ ডিসেম্বরের পর গুয়াংজুর ক্লাবটি তাকে নিজেদের করে নিতে পারে।
গেলো মৌসুমে কাতালানদের হয়ে অভিষেক হয়েছিল সাম্বা তারকার। ব্লাউগ্রানাদের জার্সিতে লা লিগা শিরোপা জয় করার পাশাপাশি ৩৪ ম্যাচে নয়টি গোলও করেন পাওলিনহো।
পাওলিনহো ২০১১ সাল থেকে এই পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলেছেন মোট ৫৫ ম্যাচ গোল করেছেন ১৩টি। চলতি বিশ্বকাপে...









