রোহিঙ্গাদের ওপর ‘বর্বর নিপীড়নে’ হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে কড়া ভাষায় একটি চিঠি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রোহিঙ্গা সংকটের শুরুতেই পাশ্চাত্যের যে গুটিকয়েক নেতা এ নিয়ে সরব হয়েছেন, তাদের অন্যতম কানাডার উদারপন্থী প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সুচিকে ফোন করেও তার গভীর উদ্বেগের কথা জানান।
এরপর ১৮ সেপ্টেম্বর তিনি সুচিকে একটি চিঠি লেখেন। তবে সেই চিঠি এখন প্রকাশ্যে এসেছে।
সুচিকে কানাডা সরকার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে। সেই বিষয়ের দিকে ইঙ্গিত করে ট্রুডো লিখেছেন, ‘আমি গভীর হতাশা, বিস্ময় ও ক্ষোভের সঙ্গে আপনাকে জানাতে চাই যে, কানাডার অন্য নাগরিকরা লক্ষ করছেন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নিপীড়ন চলছে অথচ আপনি মুখ বুজে রয়েছেন।’
তিনি লিখেছেন, ‘তারা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং মিয়ানমারের সব সংখ্যাল...
বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস পদে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে কতজনকে নিয়োগ দেয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
পদের নাম:
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, প্যাট্রলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), টোপাস।
যোগ্যতা:
১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। এসএসি পরীক্ষায় উচ্চতর গণিত প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
২. মেডিকেল: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান পরীক্ষায় ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
৩. প্যাট...
বাড়ি ফেরার আগে রাস্তার কোনও শৌচালয় থেকেই স্নান করে নিতেন ইদ্রিশ। কিন্তু একদিন মেয়েদের কাছে ধরা পড়ে যান তিনি।শৈশবটা স্বপ্নের মতো কেটে যায়। সহজেই হাতের মুঠোয় চলে আসে নতুন পোশাক, খাবার, খেলনা আরও কত কী। পড়াশোনাতে যাতে একটুও খামতি না থাকে, তার জন্য সমস্ত রকমের চেষ্টা করে যান মা-বাবা। পরিবারে কোনও রকমের সমস্যা এলেও সেগুলির আঁচও গায়ে লাগে না। এ সবই সম্ভব হয় শুধুমাত্র মা-বাবা ও পরিবারের জন্যই। এরকমই এক বাবা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
বাংলাদেশের এক সাংবাদিক ফেসবুকে এই ব্যক্তির সম্পর্কে লিখতেই, তা ভাইরাল হয়ে যায়। পেশায় সাফাইকর্মী ওই ব্যক্তির নাম হল ইদ্রিশ। ইদ্রিশের যা রোজগার তাতে রোজ দু’বেলার খাবার জোটানোর জন্যই তাঁকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। কিন্তু তাতে কী! মেয়েদের পড়াশোনার সঙ্গে একটুও আপস করেননি তিনি।
অথচ মেয়েরা জানতই না, কীভাবে নির্বিঘ্নে পড়াশোনা করে যাচ্ছে তারা। কোথা থেকে তারা সময়মতো খ...
জোড়া কলা খেলে – আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে যেগুলো অধিকাংশই মানুষের তৈরি করা। কোথাও রওনা দিলে ঝাড়ু, খালি কলসি বা কেউ হাছি দিতে দেখলে অযাত্রা হয়! আসলে ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো ভিত্তি নেই।
আমাদের আজকের আলোচনা সমাজের প্রচলিত কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম একটি। আর তা হলো জোড়া কলা খাওয়া। শুধু জোড়া কলা কেন কোনো খাবারেরই জোড়া সন্তান জন্মানোর ক্ষেত্রে ভূমিকা রাখার কোনো ক্ষমতা নেই।
এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেছেন :
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاء يَهَبُ لِمَنْ يَشَاء إِنَاثًا وَيَهَبُ لِمَن يَشَاء الذُّكُورَ – أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاء عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
অর্থ : নভোমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহ তা’য়ালারই। তিনি যা ইচ্ছা, সৃষ্টি করেন, যা...