রোমাঞ্চকর জয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের টিকিট কাটলো পাকিস্তান। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সরফরাজ আহমেদের দল তিন উইকেটে হারায় শ্রীলংকাকে। সেইসঙ্গে শেষ দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
সোমবার কার্ডিফে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৩৬ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ৪৪. ৪ ওভারে সাত উইকেট হারিয়ে ২৩৭ রান তুলে ফেলে পাকিস্তান। বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
জিতলেই সেমিফাইনাল আর হারলেই বিদায়। এমন সমীকরণ নিয়ে ‘বি’ গ্রুপের গুরুত্বপুর্ণ ম্যাচে মুখোমুখি হয় এশিয়ার দুই শক্তিশালী দল শ্রীলংকা এবং পাকিস্তান। শ্রীলংকার দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আজহার আলী এবং ফখর জামান। প্রথম উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তারা। দলীয় ৭৪ রান...